Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন নাসিম

মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন নাসিম

বিশেষখবর
  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন।তিনি বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেয়া যাবে না।মোহাম্মদ নাসিম আজ সোমবার বিকেলে রাজধানীর সুত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদের এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধ...
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।সোমবার বিকালে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সরকারের অনুরোধসহ চিঠি পাওয়ার পরই সন্ধ্যা পৌনে ৬টায় কার্যালয় থেকে বাসায় ফিরেছেন।এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দুটি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে প্রয়োজনীয় ব্...
সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার আবু মূসা ও জিয়‍াউর রহমান, ফেনীর মীর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা। সৌদি দূতাবাস সূত্র জানায়, সোমবার সকালে দাম্মামের ‘দাল্লা পানাইয়া’ নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।...
নিহতের সংখ্যা বেড়ে ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

নিহতের সংখ্যা বেড়ে ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

জাতীয়, স্লাইড
  পদ্মায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান আজ সোমবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে আরও কয়েকদিন ডুবুরিরা উদ্ধার কাজ চালাবে।পাটুরিয়া ঘাটে খোলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৭টি পুরুষ, ২৪টি নারী ও ১৯টি শিশুর লাশ। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৬৮টি লাশ। গতকাল রবিবার মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যাওয়ার পথে আরেকটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা। ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম।...
রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে রিজভীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মোহাম্মদপুর থানা পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

জাতীয়, বিশেষখবর
  পদ্মায় লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার বেলা পৌনে ১২টায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে লঞ্চডুবির পর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন-সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান।নৌপরিবহন মন্ত্রণালয় রবিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটিও এ দুর্ঘটনার তদন্ত করবে বলে ওই আদেশে জানানো হয়।...
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সোয়াইন ফ্লু আতঙ্কে রীতিমতো কাঁপছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার সন্ধ্য পর্যন্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসে এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা ৮১২ এবং আক্রান্তের সংখ্যা ১৩,৬৮৮। ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থানে, ৪৩১৮ জনের শরীরে এই এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসের সন্ধান মিলেছে, মৃত্যু হয়েছে ২১২ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৯ জনের। জম্মু-কাম্মীর মারা গেছে ৫ জন, উত্তরাখন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। পশ্চিমবঙ্গেও বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার সকালে কলকাতার বিধানচন্দ্র রপায় হাসপাতালে নতুন করে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ায় সব মিলিয়ে এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪ জন। এদিকে, দেশটি জুড়েই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। কোন রকম জ্বরের লক্ষণ দেখা দিলেই সরকারি...
আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

জাতীয়, বিশেষখবর
  দেশে চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। আজ রবিবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। নিহতদের দেবে ‘জাতীয় বীর’ এর মর্যাদা। আহতদের দেবে জাতীয় সম্মান। এছাড়া সবাইকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, “সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, “দেশের জনগণ এখন সরকারি শ্বেতসন্ত্রাসের করুণ শিকারে পরিণত হয়েছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে মানুষের ভোটের অধি...