Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।উপজেলার সাদনপুর ইউনিয়নের লটকন পাহাড় এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে পাহাড়ে গরু-মুরগির খামারের আড়ালে এই আস্তানা গড়ে তোলা হয়।র‌্যাব জানিয়েছে, অভিযানে তিনটি একে-২২ রাইফেল, ছয়টি পিস্তল, একটি ম্যাগনাম রিভলবার, ও তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। এছাড়া পিস্তলের নয়টি ম্যাগজিন, একে ২২ রাইফেলের ছয়টি ম্যাগজিন (৭৫১টি গুলি), .২২ গুলি ৪৩৮টি, .৩২ রিভলবারের গুলি ১৫টি, শর্টগানের গুলি ২৯৩টি ছাড়াও ১৬৬টি বিভিন্ন ধরণের গুলির খালি কেস উদ্ধার করা হয়েছে। এসব আগ্নোয়াস্ত্রের বাইরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার, ওয়্যারলেস সেট, আর্মি বুট, জঙ্গলে চলাফেরার বুট, টর্চলাইট, বক্সিং গ্লাভস, ট্রাকস্যুট, ক...
ইলিশ-চিতল আর কুমিল্লার রসমালাই দিয়ে মমতাকে আপ্যায়ন

ইলিশ-চিতল আর কুমিল্লার রসমালাই দিয়ে মমতাকে আপ্যায়ন

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে ইলিশ মাছ ভাজি, চিতল মাছের কোপ্তা এবং কুমিল্লার রসমালাইসহ বিভিন্ন মুখরোচক ও জনপ্রিয় খাবার দিয়ে তাঁদেরকে আপ্যায়ন করেন।  দুপুরে গণভবনে এ ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসস’কে জানান, তাঁদেরকে আরও যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়, সেগুলো হচ্ছে- কালিজিরা চালের সাদা ভাত, চিংড়ির মালাইকারি, রূপচাঁদা মাছ ভাজি, ইলিশের ডিম ভাজি, সরিষা ইলিশ, রুই মাছের পেটি, খাসির মাংসের রেজালা, হাড় বিহিন মুরগির মাংস এবং সবজি ভাজি। এছাড়াও মাখন-রুটি এবং রসুন ও ক্যাপসিকাম দিয়ে ইলিশ মাছ রান্না পরিবেশন করা হয়। ডেসার্ট হিসেবে ছিল- কুমিল্লার রসমালাই ও মিষ্টি দই।...
দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সর্বোচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার রাত ২টার দিকে ভবনের ৫০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।দুবাইয়ের ম্যারিনা জেলায় ২০১১ সালে ওই ভবনটি চালু হয়। ১১০৫ ফুট উঁচু ওই আকাশচুম্বী ভবনে ৭৯টি ফ্লোর রয়েছে। ২০১২ সালেও একবার ভবনটিতে আগুনের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতো। অগ্নিকাণ্ডের কারণে অনেক আবর্জনা পার্শ্ববর্তী ভবনে গিয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। দুবাই পুলিশ জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি...
রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের কারণে এসএসসি ও সমমানের ২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ২২ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায়। আার ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে। শনিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষার পেছানোর কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।...
বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দুই দলের পুঁজিতে ১টি করে পয়েন্ট বাড়ল।  ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি। পরে বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারী।শুক্রবার কুইন্সল্যান্ডের উপকূলে সাইক্লোন মার্সিয়া আঘাত হেনেছে। এর প্রভাবে ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত খেলা শুরুর জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছিল। কিন্তু বেলা পৌনে ১টার মধ্যেও বৃষ্টি না থাকায় কাটেল ওভারেও ম্যাচ শুরু করা সম্ভব নয় বিধায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে পেল। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধায় বাড়তি ১ পয়েন্ট কোয়ার্টার ফাইনালে য়...
খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আবারও খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিলো পুলিশ। শনিবার  দুপুরে কয়েকজন সেনা কর্মকর্তা শুকনো খাবার নিয়ে কার্যালয়ে যেতে চাইলে পুলিশ ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনার পর গুলশানের ৮৬ নম্বর সড়কের উভয়মুখে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় অবস্থিত। দীর্ঘ দিন ধরে যেখানে তিনি অবস্থান করছেন।জানা গেছে, গত এক সপ্তাহ যাবত বাসায় খাবার বন্ধ করে দেয় পুলিশ। এরপর খালেদা জিয়ার জন্য মহিলাদলসহ শিল্পীদের অনেকেই খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে দেখা করতে যান। কিন্তু পুলিশ কাউকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।  এ অবস্থায় শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাদের গুলশানের ৮৬ নম্বর সড়ক থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশ।শনিবার ১২টা ২০ মিনিটে হাতে বিভিন্ন ধরণের খাবার প্যাকেট, পানি ও কলা নিয়ে কয়েকজন সেনা সদস্য য...
৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ না বদলালেও সময়সূচি  পরিবর্তন করেছে পিএসসি। ৬ মার্চ সকাল সাড়ে নয়টার পরিবর্তে এই পরীক্ষা ঐদিন বেলা তিনটায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে।৩৫তম বিসিএসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন। এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তারিখ পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি প...
ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।মহান ভাষাসৈনিকদের স্মরণে শনিবার বাদ আসর অনুষ্ঠিত মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মোনাজাতে অংশ নেন। খালেদা জিয়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করছেন।৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে অবস্থান নেওয়া দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ূম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) এম এ মজিদসহ কার্য...