Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি সাইবার হামলা

আন্তর্জাতিক, বিশেষখবর
  সন্ত্রাসী হামলার চেয়ে সাইবার হামলাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কংগ্রেসের একটি কমিটির কাছে দেশটির জন্য নিরাপত্তা ঝুঁকির একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে বিদেশি সরকার ও অপরাধীদের দ্বারা ইদানীং যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়ছে। এসব হামলার প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠানটি রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেছে। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিং বা ইমেইলে আড়ি পেতে গোপন সব তথ্য জেনে নেয়া, এ ধরনের সাইবার হামলায় একটি দেশের অর্থনীতিও ডুবিয়ে দেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, রাশিয়াকে যতোটা হুমকি মনে করা হতো আসলে সে তার থেকেও বেশি শক্তিশালী। রাশিয়া সাইবার হামলা করার জন্য আলাদা বাহিনী তৈরি করেছে বলে দাবি করেছেন ক্ল্যাপার। তিনি বলেন, যুক্ত...
খালেদার পরোয়ানা থানায় পৌঁছায়নি

খালেদার পরোয়ানা থানায় পৌঁছায়নি

জাতীয়, স্লাইড
  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা এখনো থানায় এসে পৌঁছায়নি। তবে এ পরোয়ানা হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।মনিরুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর আদালত কী নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বাতিল করে বুধবার সকালে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা-৩ বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।...
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সুন্দরবনের কাটলার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাত যুবক। এরা সবাই সাগর-সৈকত বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে।র‌্যাব -৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন হাসিবুল হক জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরনখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে ঘন্টব্যাপী এই বন্দুক যুদ্ধে প্রায় ১শ’ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে গভীর অরণ্যে পালিয়ে যায়। তখন র‌্যাব ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বনদস্যুদের তিনটি মৃতদেহ, ১২টি বিভ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় বেবিটেক্সির তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদেশ জারি করেন।...
চট্টগ্রামে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

জাতীয়, বিশেষখবর
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আহত মো. রিদোয়ানের মৃত্যু হয়েছে।বুধবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিদোয়ান ওই থানার ফকিরহাট এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল হামলায় আহত হন তিনি।এর আগে, বুধবার সন্ধ্যায় চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় হেটে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হন রিদোয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ককটেল হামলায় আহত রিদোয়ান রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।...
মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।...
নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নেত্রকোনায় দুই ভাইসহ পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্কুলছাত্রী (১৫) ধর্ষণ মামলায়  বুধবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করা হয়। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।