Sunday, October 25Welcome khabarica24 Online

চট্টগ্রামে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ctg_65062

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আহত মো. রিদোয়ানের মৃত্যু হয়েছে।বুধবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিদোয়ান ওই থানার ফকিরহাট এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল হামলায় আহত হন তিনি।এর আগে, বুধবার সন্ধ্যায় চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় হেটে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হন রিদোয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ককটেল হামলায় আহত রিদোয়ান রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।