Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

এসএসসির ১ মার্চের পরীক্ষা ১৪ মার্চ: মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এসএসসির ১ মার্চের পরীক্ষা ১৪ মার্চ: মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসভবনে  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।এসময় মন্ত্রী জানান, ১ মার্চের পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৩ মার্চ মঙ্গলবারের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।তবে গত ১২ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা আগামী ১৩ই মার্চ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হরতালের কারনে গত ১২ ফেব্রুয়ারির নির্ধারিত ইসলাম শিক্ষা/হিন্দু ধর্ম/বৌদ্ধ ও খ্রীষ্টধর্ম পরীক্ষাটি স্থগিত করা হয়।পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ); কারিগরি ও উচ্চতর কারিগরিতে উচ্চতর গণিত-২/হিসাববিজ্ঞান-২/ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ে পরীক্ষা ছিলো।...
সৌদি আরবে ভারতীয় ও পাকিস্তানির শিরোশ্ছেদ

সৌদি আরবে ভারতীয় ও পাকিস্তানির শিরোশ্ছেদ

আন্তর্জাতিক
খুনের অপরাধে সাজাপ্রাপ্ত এক ভারতীয় ও মাদক পাচারের অপরাধে সাজাপ্রাপ্ত এক পাক নাগরিকের শিরোচ্ছেদ করা হলো সৌদি আরবে। এই নিয়ে এবছরে সর্বোচ্চ দণ্ড হিসেবে ৩৪ অপরাধীর শিরোশ্ছেদ করল সৌদি আরব।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বিজয় কুমার সেলিম নামক ওই ভারতীয় ইয়েমেনের এক নাগরিককে মাথায় কুঠারের আঘাত খুন করেছিল। সেলিম যে সংস্থায় কাজ করত, সেখানেই বচসার সূত্রপাত। সেখানেই তাঁকে সেলিম খুন করে বলে অভিযোগ। রিয়াধে সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।সেলিম ছাড়াও এদিন হাফিস ওয়াইফাক রসৌল নামের এক পাকিস্তানি হেরোইন পাচারকারীর মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। সূত্রের খবর, তার স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।...
ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায়  ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুক্রবার দুপুরে এ আদেশ দেন।এদিন মোহাম্মদপুর থানা পুলিশ রিজভীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভী আহমেদকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন।...
চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
    চট্রগ্রামের আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকা থেকে ১৭টি পেট্রলবোমা, ১৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ গোসাইলডাঙ্গার একটি গ্যারেজ থেকে বোমা ও ককটেলসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, উদ্ধার করা ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল ছাড়াও দুই কেজি গান পাউডার, চার কেজি স্প্লিন্টার ছিল। এগুলো গোসাইলডাঙ্গার সুলতান মিয়ার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মো. ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্যারেজে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ইমরান ১০ ফেব্রুয়ারি বন্দর থানার একটি বিস্ফোরক মামলার আসামি। তিনি মামলার পর থেকে পলাতক ছিলেন।এ ব্যাপারে বন্দর থানার ...
১৩ মার্চ থেকে ভারতের আদালতে নূর হোসেনের বিচার শুরু

১৩ মার্চ থেকে ভারতের আদালতে নূর হোসেনের বিচার শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে ১৩ই মার্চ থেকে নারায়নগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিচার শুরু হবে। আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগণার জেলা ও দায়েরা জজ বিচার শুরুর এই নির্দেশ জারি করেন। নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত বছরের ১৪ই জুন কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন।আদালত সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত জেলা দায়েরা জজের আদালতে বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় আনা অভিযোগে তাদের বিচার শুরু হবে। সূত্র আরো জানায়, বাংলাদেশে নারায়নগঞ্জ সাত খুনের মামলায় অভিযুক্ত হলেও ভারতে যেহেতু নূর হোসেনের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই, সেজন্য এখানে শুধু অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা চলছে।প্রসঙ্গত, নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে গত বছরের ১৮ই অগাস্ট পুলিশ চার্জশীট জমা দিয়েছিল।জানা গেছে, মি. হোসেন এখনও কলকাতার দমদম জেলে আট...
রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টানা অবরোধের পাশাপাশি আগামী ১ মার্চ রবিবার সকাল ৬টা থেকে ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একইসঙ্গে রবিবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয় রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে।অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারের অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এর আগে, ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ পালনের পাশাপাশি গত চার সপ্তাহের সব কার্যদিবসেই ...
দুই প্রতিবেশীর লড়াই

দুই প্রতিবেশীর লড়াই

খেলাধুলা, খেলার মাঠ
  প্রতিবেশীরা বন্ধু হয়। বন্ধুত্ব আছে বলেই বিশ্বকাপ মিলেমিশে আয়োজন করেছে। কিন্তু শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে বন্ধুত্বের ছিটেফোটাও থাকবে না। থাকবে শুধু শত্রুতার স্মৃতি। লড়াইয়ের মন্ত্র জপবে দুই দল। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না। বিশ্বকাপের দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেই লড়াকু মানসিকতায় মুখোমুখি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এটা দুই প্রতিবেশীর লড়াই। দুই বিশ্বকাপ আয়োজকের লড়াই। তারা ফেভারিট। কিন্তু নিজেদের ফেভারিট হিসেবে উচ্চারণ করতে নারাজ দুই দলই। লড়াইয়ের ভেতরে অনেক লড়াই আছে এই ম্যাচে। ওয়ার্নার বনাম সাউদি ও বোল্ট, ম্যাককালাম বনাম জনসন ও স্টার্ক। এমন আরো লড়াই আছে বিশ্বকাপের দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচটির মধ্যে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে সহজেই হারিয়ে কোয়ার্টার ফাইনালের দরজায় দাড়িয়ে নিউজিল্যান্ড। জিতলেই প্...
খালেদা আত্মসমর্পণ করবেন না গ্রেপ্তারেও আন্দোলন চলবে

খালেদা আত্মসমর্পণ করবেন না গ্রেপ্তারেও আন্দোলন চলবে

জাতীয়, স্লাইড
গ্রেপ্তার করা হলে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর কর্মসূচির মধ্যে অবরোধের সঙ্গে হরতাল ও অসহযোগ আন্দোলনের ঘোষণাও তিনি দিয়ে যাবেন। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা সামনে রেখে বিএনপি নেত্রীর আগাম এমন প্রস্তুতির খবর দলীয় বিভিন্ন সূত্রে আলোচনা করে জানা গেছে। গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানকারী একাধিক নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়ার মানসিক প্রস্তুতি খালেদা জিয়া নিয়ে রেখেছেন। পাশাপাশি গ্রেপ্তার করা হলে তিনি কী নির্দেশনা দেবেন সেই বিষয়েও নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি খসড়াও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওই নেতারা। তাঁরা বলেন, গ্রেপ্তার হলেও চলমান দাবি আদায়ের আন্দোলন থেকে বিএনপি চেয়ারপারসন বিন্দুমাত্র পিছু হটবেন না। আন্দোলনও শিথিল করা হবে না। সূত্রমতে, খালেদা জিয়ার পাশাপাশি তাঁর সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থানকারী ...