Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ ভয়ংকর রূপ ধারণ করায় এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সোয়াইন ফ্লু রোধে সতর্কতা জারি করেছে সরকার।রবিবার সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে এ সতর্কতার বিষয়টি জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু রোধে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব বন্দর আছে, সেসব বন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে সাতটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। সোয়াইন ফ্লু শনাক্তকরণ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং প্রয়োজনীয় ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।...
সেকেন্ডে এক টেরাবাইট গতি নিয়ে আসছে ৫জি

সেকেন্ডে এক টেরাবাইট গতি নিয়ে আসছে ৫জি

বিজ্ঞান-প্রযুক্তি
সম্প্রতি ব্রিটিশ গবেষকরা ডেটা সংযোগে অর্জন করেছেন প্রতি সেকেন্ডে এক টেরাবাইট গতি। বলা হচ্ছে, সাধারণ ৪জি সংযোগের তুলনায় প্রায় ৬৫ হাজার গুণ দ্রুতগতি সম্পন্ন এই ৫জি।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল নাগাদ নতুন এই প্রযুক্তি জনসাধারণের সামনে প্রদর্শন করতে আশাবাদি ফাইভজিআসি-এর প্রধান। আর ২০২০ সাল নাগাদ যুক্তরাজ্যে জনসাধারণের হাতে পৌঁছাতে পারে ৫জি, এমনটাই দাবি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা অফকমের। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সারে-র ৫জি ইনোভেশন সেন্টারের (ফাইভজিআইসি) পরিচালক অধ্যাপক রাহিম তাফাজোলি বলেন, “আমরা ১০টি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছি এবং এদের একটির মানে হল আমরা প্রতিসেকেন্ডে ১ টেরাবাইট গতি অর্জন করতে পারব তারবিহীনভাবে। এটি ফাইবার অপটিকসের ক্ষমতার সমান তবে নতুন প্রযুক্তিটি তারহীন।”গবেষক দলটি নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে ল্যাবের পরিবেশে ১শ’ মিটার দুরত্বে ৫জি নিয়ে পরীক্ষ...
বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
ইরাকে একের পর এক গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১৯ জন। আজ শনিবার রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ একটি বাজারে ও একটি শিয়া চেক পয়েন্টে পৃথকভাবে এই বিস্ফোরণ ঘটে। ইরাকে আইসিস প্রাচীন মেসোপটেমিয়া সভত্যার একটি নিদর্শন গুঁড়িয়ে দেওয়ার পর দোষীদের কড়া শাস্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী হায়দার-আল- আবাদি। তারপরেই আজকের এই বিস্ফোরণে রক্তাক্ত হলো বাগদাদ।পুলিস সূত্রের খবর, প্রথম বিস্ফোরণটি হয় স্থানীয় সময় শনিবার সকালে। বালাদ রুজের কাছে একটি বাজারে বিস্ফোরণটি হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং আহত হয়েছেন ৫০ জন। এরপর সামাররা শহরের কাছে সিয়া মিলিটিয়ামেন নামের নাকা অঞ্চলে আত্মঘাতি বিস্ফোরণে ৮ জন সিয়া সৈনিকের মৃত্যু হয়। এ বিস্ফোরণে আহত হন ১৫ জন। সামাররা শহর এবং শহর সংলগ্ন অঞ্চলে এর আগেও বার বার সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল।এদিকে এখন পর্যন্ত এই পৃথক হামলার দায়-দায়িত্ব্য নেয়নি কোন জেহাদি সংগঠন। এ ঘট...
মেলবোর্নে লাঞ্ছিত মাশরাফি!

মেলবোর্নে লাঞ্ছিত মাশরাফি!

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশি প্রবাসীরা লাঞ্ছিত করেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ মেলবোর্নের হান্টিংডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে কিছু বাংলাদেশি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার কারণে তাকে লাঞ্ছিত করে। অনেক কটু কথাও শোনায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী।কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে পর্যন্ত গড়ায় বলেও গুঞ্জন শোনা গেছে। পরে কয়েকজন বাংলাদেশি নিজ দায়িত্বে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেকেই প্রবাসী বাংলাদেশিদের তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের নাম পরিচয় জানা যায়নি। এ সম্পর্কে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এখনো পর্যন্ত কিছুই জানাননি। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের নেল...
শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা

জাতীয়, স্লাইড
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রাণের বইমেলাকে আরো সুন্দর ও দর্শনার্থীদের জন্য উপযোগী করে আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার।ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করতে এবং সারাদেশে বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বাংলা একাডেমি নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ মেলার। শনিবার মাসব্যাপী এ মেলা শেষ হলো। লেখক-পাঠক-ক্রেতা-প্রকাশক সর্বসাধারণের পদচারণায় মুখরিত ছিল বাংলা একাডেমির এই মেলা প্রাঙ্গণ।শেষ দিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলার দুই প্রাঙ্গণেই। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সকলে ঘুরে দেখেছেন শেষ দিনের মেলা। ঘরে ফেরার পথে সঙ্গী করে নিয়ে গেছেন নতুন বইটি।শনিবার মেলা মঞ্চে ছিল সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত...
সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

জাতীয়, বিশেষখবর
  আইন আইনের গতিতে চলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সময় হলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে। অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি।আজ শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব ও দুস্থদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় জেলেদের মধ্যে পরিচয়পত্রও বিতরণ করা হয়।আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নেতা–কর্মীদের রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই আপশক্তিকে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মাঠে থাকতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক বাদল প্রমুখ।...
চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

জাতীয়, বিশেষখবর
চট্টগ্রামে আরেকটি ‘জঙ্গি আস্তানার সন্ধান’ পাওয়ার দাবি করেছে র‌্যাব। হালিশহরে বিস্ফোরক ও অস্ত্রসহ ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩ জঙ্গিকে আটক করা করা হয়।  র‌্যাব জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ এবং সেখান থেকে বিস্ফোরক, বোমা, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানিয়েছেন। তবে র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় ও তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত করা হয়নি।র‌্যাবের মাকসুদুল আলম জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব ১৫০ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ৭৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা, ২৪টি অস্ত্র ও বোমা তৈরির স...
মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে। দলটির নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।প্রধান দুই দলের ওপর দেশের জনগণ আজ বিরক্ত উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-...