Saturday, October 24Welcome khabarica24 Online

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

arm_65214

 

সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সুন্দরবনের কাটলার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাত যুবক। এরা সবাই সাগর-সৈকত বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে।র‌্যাব -৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন হাসিবুল হক জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরনখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে ঘন্টব্যাপী এই বন্দুক যুদ্ধে প্রায় ১শ’ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে গভীর অরণ্যে পালিয়ে যায়। তখন র‌্যাব ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বনদস্যুদের তিনটি মৃতদেহ, ১২টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও  ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে র‌্যাব গোলা এলাকায় তল্লাশী চালিয়ে বনদস্যু সাগর সৈকত বাহিনীর আস্তানা গুড়িয়ে দেয়। নিহতদের লাশ শরণখোলা থানায় হস্তান্তরের কথা রয়েছে।