১৫০ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত
আল্পস পবর্তমালার ফ্রান্সের দক্ষিণাংশে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ১৭৪ আসনের বিমানটিতে ১৪৪ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে জানান ফরাসি বিমান কর্মকর্তারা। আরোহীদের মধ্যে জার্মানির যাত্রীই বেশি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি, এপি ও ইনডিপেনডেন্টের।
ফরাসি বিমান কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এ৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে ফরাসি শহর ডিনয়ো-ল্য-বানের কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। এরপর উত্তরের নিস শহর থেকে ১০০ কিলোমিটার দূরে বারসেলোয়েনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটেছে আল্পস পর্বতের একটি দুর্গম স্থানে। উদ্ধার অভিযান শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃ...







