মানুষ হত্যাই বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী
জঙ্গিবাদে যারা বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে শিশু-কিশোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নাই, দেশ নেই। জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, যখন বিশ্ব ইজতেমা হয় তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ অব্যাহত রাখে। ধর্মপ্রাণ মানুষদের ইজতেমায় আসতে বাধা দেওয়াই তাদের কাজ। কিসের আন্দোলন করছে তারা? এই জামায়াত-বিএনপি মিলেই এই কর্মকাণ্ড চালাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে। তিন...







