Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

সিটি নির্বাচনে নাছিরের পক্ষে কাজ করবেন মহিউদ্দিন

সিটি নির্বাচনে নাছিরের পক্ষে কাজ করবেন মহিউদ্দিন

জাতীয়, স্লাইড
  দলের সিদ্ধান্ত মেনে আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।শুক্রবার গণভবনে দলের বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগেরর সম্পাদক নাছিরকে সমর্থন জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম ফিরে নাছিরের প্রতি নিজেরও সর্মথন ঘোষণা করেন।এ বিষয়ে তিনি দুই-একদিনের মধ্যে নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরবেন।তিনি বলেন, দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি।গত সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফিরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন চট্টগ্রামে তিন বার নির্বাচিত মেয়র মহিউদ্দিন। কিন্তু দলীয় প্রধানের সমর্থন না...
রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিশ্বকাপ কোয়াটার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও বুক উঁচু করেই দেশে আসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচে তারা হারেনি। আইসিসির ষড়যন্ত্রে তাদেরকে হারানো হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। সে কারণে হেরেও গর্বে বুক উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফিরা। এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।শনিবার বাংলাদেশ সময় দুপুরে মেলবোর্ন থেকে বিমানে ওঠে টিম বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৯টায় হোটেল ছাড়েন তারা।জানা গেছে, মেলবোর্ন থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশের ক্রিকেটাররা আসার কথা রয়েছে সেটি যাত্রা বিরতি করবে দুবাইতে। সেখান থেকে রোববার সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা মাশরাফিদের।বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে দুবাই হয়ে বিকেলে বাং...
রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। আগামীকাল রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ হরতালের ঘোষণা দেয়া হয়।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতালের ঘোষণা দেন। হরতালের পাশাপাশি অবরোধও চলবে বলে বিবৃতিতে জানানো হয়।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়।বিবৃতিতে বুলু বলেন, প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও অপহরণ করা হচ্ছে। সারাদেশে গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই।...
ঢাকা-চট্টগ্রামে নির্বাচনী বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে

ঢাকা-চট্টগ্রামে নির্বাচনী বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশে সিটি নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামে যেসব সম্ভাব্য প্রার্থীর নামে প্রচারমূলক বিলবোর্ড-ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল, নির্বাচন কমিশনের নির্দেশের পর এগুলো সব নামিয়ে ফেলা হচ্ছে।এ মাসের শুরুতে সরকার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবার পর থেকেই, বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা এক ধরণের অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন।কিন্তু শুক্রবার রাতের মধ্যেই এ প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচনী আচরনবিধি অনুযায়ী সম্পূর্ণ বেআইনী হওয়ায় বুধবার তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ঢাকা এবং চট্টগ্রামে সিটি নির্বাচন সংক্রান্ত সব ধরণের বিলবোর্ড, ব্যানার ও পোষ্টার খুলে ফেলতে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে।কিন্তু তফসিল ঘোষণার আগে থেকে শুরু হওয়া এমন প্রচারণা নিয়ে কি বলছেন ভোটাররা? আর সম্ভা...
ম্যাচের বিরুদ্ধে আপিল করবে বাংলাদেশ: মুস্তফা কামাল

ম্যাচের বিরুদ্ধে আপিল করবে বাংলাদেশ: মুস্তফা কামাল

জাতীয়, স্লাইড
  বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না টাইগার সমর্থকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র চলছে সমালোচনার ঝড়। আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বার বার বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের সামনে। এসব সিদ্ধান্ত নৈতিকতার কাঠগড়ায় দাড় করিয়ে দিয়েছে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডকে। এ পরিস্থিতিতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (এমপি)। প্রয়োজনে আইসিসির সভাপতির পদ থেকে সরে আসার সিদ্ধান্তও নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ভারতের ইনিংসে রোহিত শর্মা আউট হয়ে যেতেন ৯০ রানেই। রুবেলের বলে তিনি ক্যাচ দেন ইমরুলের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে 'নো...
সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

জাতীয়, স্লাইড
  ৯ দিন ধরে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে গাইবান্ধার দুর্গম চরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়ে তার সন্ধান পায়নি পুলিশ।ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে তল্লাশি শেষ করা হয়। প্রয়োজনে আজ আবার তল্লাশি চালানো হবে।পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও ফুলছড়ি থানার ওসি যৌথভাবে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার ফজলপুর ও ফুলছড়ি ইউনিয়নের খাটিয়াবাড়ী, বেলুয়াবাড়ী, খঞ্চপাড়া, বাগবাড়ী, তালতলার চরসহ বিভিন্ন দুর্গম চরে অভিযান শুরু করেন।রাত ১২টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, সালাহউদ্দিন আহমেদের কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, বিএনপির ...
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবষ্টেশনের সুইচে আগুন লেগে বেশ কয়েকটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।এতে ৩টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।আশুগঞ্জ দমকল বাহিনীর ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফর্মারে আগুন লেগে নিমেসেই ছড়িয়ে পড়ে।ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৫নং ইউনিট ব্যতিত সব কটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি জানান বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।বন্ধ হওয়া ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে।এদিকে আকস্মিক এ অগ্নিকান্ডের কারনে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রীডে সরবরাহে বিঘ্ন ঘটে।...
সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানকে ৬উইকেটে হারিয়ে তৃতীয় দেশ হিসেবে  বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো অষ্ট্রেলিয়া। অন্যদিকে এশিয়ার তৃতীয় দেশ পাকিস্তানও ছিটকে পড়লো বিশ্বকাপ ক্রিকেট থেকে।শুক্রবার পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারিয়ে ২১৬ রান করে জয় তুলে নেয় অসিরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে স্মিথ-ওয়াটসন জুটিতে স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া।ওয়াটসন হাফ সেঞ্চুরি পূর্ন করে  দাপটের সাথে ব্যাট করে দলকে সেমিফাইনালে উন্নীত করেন। অন্যদিকে খেলায় পাক দলের বোলিং বা ব্যাটিং এর দৈন্যতা ছিলো স্পষ্ট।সকালে ব্যাট করতে নেমে ২১৩ রানের টার্গেট দেয় পাকিস্তান। পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমে  ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে মূল্যবান ৮৯ রান করে স্মিথ-ওয়াটসন দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।শুক্রবার অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্য...