Sunday, October 25Welcome khabarica24 Online

খালেদার সঙ্গে দেখা করতে পারল না আইনজীবীরা

gulshan office_239086

 

পুলিশি বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেন। ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মাজম আলীর নেতৃত্বে নেতারা সোমবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের গেট থেকে ফিরিয়ে দেয়।এ সময় অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ও সদস্য এম  ফেরদৌস আলমসহ নেতারা উপস্থিত ছিলেন। ফুলের তোড়া নিয়ে এই আইনজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে সেখানে যান। কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ ‘ভেতরে যাওয়ার অনুমতি  নেই’ জানিয়ে তাদের ফিরে যেতে বলে।