Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

এতিমখানার পাশেই কামারুজ্জামানের দাফন

এতিমখানার পাশেই কামারুজ্জামানের দাফন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ ভোর ৫টার দিকে তার নিজ গ্রাম শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়া তাকে কবর দেয়া হয়। এর আগে র‌্যাব-পুলিশ পাহারায় রবিবার ভোর সোয়া ৪টার দিকে ডিএমপির নম্বরবিহীন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় বাজিতখিলায়। রাত ৪টা ৪০ মিনিটে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন।পরে কড়া নিরাপত্তায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও গ্রামের লোকজন। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন। সবশেষে শেষ ইচ্ছা অনুসারে তাকে দাফন করা হয় তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশেই।এর আগে কামারুজ্জামানের মরদেহ কারা কর্তৃপক্ষ ঢাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দেয়। এরপর জেলা প্রশাসক মরদেহ ডিএমপির হাতে হস্তান্তর কর...
টাইগারদের জমকালো সংবর্ধনা

টাইগারদের জমকালো সংবর্ধনা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পড়ন্ত বিকাল। পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য। কিন্তু রোদ্রের প্রখরতা তখনো কমেনি। সঙ্গে ভ্যাপসা গরম। সব কিছু উপেক্ষা করে গতকাল মানিক মিয়া এভিনিউয়ে উচ্ছ্বসিত ছিলেন হাজার হাজার জনতা। মাইলসের গানের তালে তালে গা দুলাচ্ছে সবাই। কাঁটায় কাঁটায় সাড়ে ৫টায় গান থামিয়ে মাইকে ঘোষণা, এক এক করে মঞ্চে উঠছেন, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা।ঘোষণা শেষ হতে না হতেই জনতার গগনবিদারী চিৎকার, ‘টাইগার, টাইগার’। এক এক করে ক্রিকেটাররা মঞ্চে উঠছেন, সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারের নামে স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে সংসদ ভবন এলাকা। শুরু হয়েছিল শফিউল ইসলাম সুহাসকে দিয়ে, সব শেষে মঞ্চে উঠলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব আইপিএল খেলতে ভারতে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সাব্বির রহমানের বাবা অসুস্থ, তাই তিনিও থাকতে পারেননি। এ ছাড়া বাকি সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।একে একে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জা...
সারা দেশে ৩১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ৩১১ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোন নাশকতা রোধে ৩১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।শনিবার রাতে বিজিবি সদরদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ৫ প্লাটুন সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। এছাড়া ঢাকার বাইরে রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।সূত্র আরো জানায়, ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে জরুরি মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।এদিকে এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।...
মিশরে ব্রাদারহুড প্রধানের মৃত্যুদন্ড

মিশরে ব্রাদারহুড প্রধানের মৃত্যুদন্ড

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদিয়েকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি আদালত।শনিবার দলটির শীর্ষপর্যায়ের আরও ১৩ জন নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এদিন আদালতের বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।ওই ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও মিশরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামেদ সলতানসহ আরও ৩৬ জনকে এদিন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।দণ্ডিতরা দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করার সুযোগ পাবেন এবং চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।বাদিয়ের পক্ষের আইনজীবীদের একজন মোহামেদ আব্দেল-মাওয়াগড এই রায়ের নিন্দা জানিয়ে রয়টার্সকে বলেন, “আদালত বিবাদীদের মধ্যে কোনো পার্থক্য করেননি এবং তাদের সবাইকে একই গোত্রে অন্তর্ভুক্ত করেছে।”বিচার চলার সময় বিবাদীদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। যদিও মার্চ মাস থেকে কারাবন্দি আছেন বাদিয়ে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে।২০১৩ সালে মিশরের প্রথ...
সোমবার দেশব্যাপী জামায়াতের হরতাল

সোমবার দেশব্যাপী জামায়াতের হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এছাড়া আজ রোববার সারা দেশে দোয়া দিবস ঘোষণা করেছে দলটি।শনিবার রাতে দলটির ওয়েবসাইটে এবং কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়।বিবৃতিতে বলা হয়, যে সোহাগপুরে...
ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরলেন ১১ জন

ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরলেন ১১ জন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরেছেন ১১ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-ই কে ৫৮৬) করে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ১১ জনের মধ্যে আটজন নারী ও তিনজন শিশু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়।বিবৃতিতে আরো জানানো হয়, ঢাকা ফেরত ১১ জনকে ইয়েমেন থেকে ভারতীয় জাহাজে করে জিবুতিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দিন অবস্থানের পর আজ শুক্রবার বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের খরচে জিবুতি থেকে তাঁরা দেশে ফেরেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, এঁদের বেশির ভাগ অর্থাৎ এক হাজারের মতো রয়েছেন এডেনে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাত...
মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

জাতীয়, বিশেষখবর
  আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন হাতি প্রতীক পেয়েছেন। অন্যদিকে, জাতীয় পাটি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান শেঠ পেয়েছেন ডিশ এন্টেনা।আজ শুক্রবার নির্বাচন কমিশনের রিটানিং অফিসার তাদের এই প্রতীক বরাদ্দ দেন।গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের এটি প্রথম নির্বাচন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ।...
প্রতীক পেয়ে বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু

প্রতীক পেয়ে বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রতীক বরাদ্দ পাওয়ার পর ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীর প্রচারণা বেশ জোরেসোরেই শুরু হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা উত্তর থেকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন যুদ্ধে নামা তাবিথ আওয়াল। তিনি পেয়েছেন বাস প্রতীক। অন্যদিকে মগ প্রতীক পেয়ে মতিঝিল এজিবি কলোনী থেকে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।...