কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে 'প্রাণভিক্ষা চাননি' বলে বিবিসিকে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে বলেন, 'খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চান নি। কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ কালকের মধ্যেই এসম্পর্কে জানতে পারবেন।'তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। এর আগে আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন দুইজন ম্যাজিস্ট্রেট।ম্যাজিস্ট্রেট আসার কারণ প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন বলেন, কামারুজ্জামানের রায় কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সেখানে এসেছিলেন। তবে তাদের কী কথা হয়েছে এখনও ...







