Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত আটক না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।সোমবার মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না বা গণমাধ্যমে কথা বলতে পারবেন না।আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসান জানান, বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত আব্বাস মুক্ত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।এর আগে, তিনটি মামলায় আগাম জামিন নিতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে আব্বাস হাইকোর্টে উপস্থিত হন। সেখানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে অবস্থান নেন। বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।...
এইচএসসির তিন পরীক্ষা পেছালো

এইচএসসির তিন পরীক্ষা পেছালো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ২৮ এপ্রিল তিনি সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে নির্ধারণ করা হয়েছে।সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, এবছর দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।...
খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে জানান তিনি।...
মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। পরে তিনি জানান, পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিলেও গ্রেফতারের আশঙ্কায় এখনো পর্যন্ত মাঠে নামেননি। মগ প্রতীক নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।...
হিলারি হবেন চমৎকার প্রেসিডেন্ট: ওবামা

হিলারি হবেন চমৎকার প্রেসিডেন্ট: ওবামা

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি জানিয়েছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থানকালে  শনিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ওবামা।২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে আজ রবিবার  প্রার্থিতা ঘোষণা দিতে পারেন হিলারি। এমন প্রেক্ষাপটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন ওবামা।২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ওবামার কাছে হার মানেন হিলারি। ওবামা দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নিতে আজ প্রার্থিতার ঘোষণা দিতে পারেন সাবেক ফার্স্টলেডি হিলারি।সাবেক পররাষ্ট্রমন...
বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

জাতীয়, বিশেষখবর
  বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সহস্র নাগরিক কমিটি’ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।“পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ  দূষণমুক্ত আধুনিক ঢাকা” শিরোনামে ১৬ পৃষ্ঠার এ ইশতেহারে ৫টি বিষয়কে অগ্রাধিকার  দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে মহানগরের যানজট নিরসন, দূষণমুক্ত-নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা, পানি-গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান, পরিচ্ছন্ন দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী, দুর্নীতি সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ও নাগরিকদের নিরাপদ জীবন গড়ে তোলা।আজ রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এছাড়াও তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে ডিজিটাল মহানগরী, শিক্ষার সুযোগ সকলের জন্য অবারিত করা, বস্তি উন্নয়ন ও দলিত হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা, আবাসন সমস্য...
কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএলের কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক ট্রলারে রওয়ানা হয়। কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে নারী শ্রমিকের সংখ্যা ছিল বেশি। তবে প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। সন্ধ্যার দিকে ডুবুরিরা উদ্ধার কাজে নেমেছে বলে জানান তারা।স্থানীয় সান্তানপাড়া এলাকার রাসেল খান জানান, অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানায়, প্রাণ-আরএফএল প্রায় সময় অতিরিক্ত শ্রমিক বোঝাই করে ...
পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি

পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা স্থগিত করার জন্য বলা হয়েছে।রোববার এ চিঠি দেয়া হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম নিশ্চিত করেছন।তিনি জানান, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, তা পেছানোর জন্য চিঠিতে বলা হয়েছে। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এ চিঠি দেয়া হয়েছে।সামসুল আলম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য স্কুল-কলেজেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এতে শ্রেণিকক্ষ অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এছাড়া ভোটের আগে কমপক্ষে দু’দিন শ্র...