Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

ফখরুলকে জামিন দিতে হাইকোর্টের রুল

ফখরুলকে জামিন দিতে হাইকোর্টের রুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পল্টন থানার অন্য একটি মামলায় ফখরুলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে পৃথক পৃথক আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।আদালতে ফখরুলের পক্ষ শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।উল্লেখ্য, গত ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে উত্তাপের মধ্যে গাড়ি ভাংচুর, গাড়...
ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন মারজিয়া

ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন মারজিয়া

আন্তর্জাতিক, বিশেষখবর
  ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন মারজিয়া আফখাম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত একটি খবরে এ কথা বলা হয়েছে।এক বছরের বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর তাকে পূর্ব এশিয়ার একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হবে। অবশ্য দেশটির নাম এখনো প্রকাশ করা হয়নি। আল জাজিরা।...
সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সাব্বির রহমানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশ। পাকিস্তানের দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুমিনুল বাহিনী। দলের পক্ষে ৯৯ বলে ১২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন।সকালে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে হাফিজ ৭৯ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়াও ফাওয়াদ আলম ৬৭ ও অধিনায়ক আজহার আলী ২৭ রান করেন।  বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় মাত্র ৯ রানেই বিদায় নেন দুই ওপেনার তামিম ও রনি তালুকদার। এক পর্যায়ে পাক বোলারদের তোপের মুখে বিসিবি ৮৪ রানেই ৪ উইকেট হ...
এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর দ্বিমত পোষণ করেন।নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি...
বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

জাতীয়, স্লাইড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সিটি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে। এ সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতি হবে।বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর ক্লোজার নির্মাণকাজ পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন ভূমিকা পালনে সহায়তা করে যাচ্ছি। নির্বাচন কমিশন যদি আরও সহযোগিতা প্রয়োজন মনে করে,সরকার তাও করতে প্রস্তুত।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বিধি মোতাবেক নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি নির্বাচন থেকে সরে আসতে চায়।কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর আহাম্মেদ খান, পাউবোর মহা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখে...
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ১৪২২ সন সকল জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন।বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে।’প্রধানমন্ত্রী আশা করেন, দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ক্ষুধা-দারিদ্র্যের ...
শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

জাতীয়, বিশেষখবর
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। রবিবার রাতে নববর্ষের কার্ড পাঠিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার রবিবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার কার্ড নিয়ে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা (২) এসএম খুরশীদ-উল আলম কার্ডটি গ্রহণ করেন। এর আগে রবিবার বিকেল ৫টায় খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।এদিকে দেশবাসীসহ বাংলা ভাষাভাষি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তার...
বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

জাতীয়, বিশেষখবর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি। সোমবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ দাবি করেন।‘বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কিসের সমঝোতা? প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক আওয়ামী লীগের হতে পারে না। বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ঘরে ফিরে গেছেন। আদালতে গিয়ে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু বহাল তবিয়তে আছেন। কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের আমরা খুঁজে পাব না।তিনি বলেন, আসলে তিনি আন্দোলন করতে পারেন নাই, সেজন্য আদালতে হাজিরা দিয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন যতক্ষণ না তিনি লক্ষ্যে পৌঁছতে না পারবেন ততক্ষণ তিনি ঘরে ফিরবেন না। লক্ষ্য ...