প্রধানমন্ত্রীও আচরণবিধি ভঙ্গ করেছেন: হান্নান শাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আচরণবিধি লঙ্ঘন করেছেন।শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মির্জা আব্বাস ওতাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর সমন্বয় বৈঠকে হান্নান শাহ এ অভিযোগ করেন।হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই জন প্রার্থীর নাম সরাসরি ঘোষণা করেছেন। তাই বেগম খালেদা জিয়া নয় বরং শেখ হাসিনাই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তোফায়েলকে এটাও বলে রাখতে চাই খালেদা জিয়ার নির্বাচ...







