Saturday, October 24Welcome khabarica24 Online

হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

1412849774-thumbnail_75278

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট এবং এটি শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এর আগে তিনি চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।মন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। মোট হজযাত্রীর অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে।