Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল

বিশেষখবর, স্লাইড
দেশের বর্তমান পরিস্থিতিকে মধ্যযুগীয় সমাজের সঙ্গে তুলনা করা যায় উল্লেখ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। দিন দিনই দেশে অপহরণ, গুম, খুন বাড়ছে। বিরোধী দলীয় নেতাকর্মীরা নির্যানতন, মিথ্যা মামলায় গ্রেফতার হচ্ছে।সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গুম. খুন ও অপহরণের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকার বেআইনীভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার গণতন্ত্র বিশ্বাস করেনা। এরা একটাতে বিশ্বাস করে, আর সেটা হল একনায়কতন্ত্র। ১৯৭২থেকে ৭৫ সাল পর্যন্ত তারা এক-ই ভাবে দেশ শাসন করেছে। জনগণকে নির্যাতিত করেছে।ফখরুল বলেন, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে ২০১৪ ফেব্রুয়ারি পর্যন্ত র‌্যাব, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ২৭২ জন নেতা-কর্মী খ...
১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ

১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রকিবউদ্দীন জানান, মোট তিন ধাপে এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রথম দুই ধাপে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চলবে। শেষ ধাপে সিটি করপোরেশনসহ শহর এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তিনি আরো জানান, এবারে ভোটার অন্তর্ভুক্তির হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। সে হিসেবে ৪৬ লাখ নতুন ভোটার করা হবে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।...
মিরসরাইতে জনতার হাতে সোনার কাঠি ভর্তি সোনার কলসীদাতা জ্বীনের বাদশা আটকঃ পুলিশে সোপর্দ

মিরসরাইতে জনতার হাতে সোনার কাঠি ভর্তি সোনার কলসীদাতা জ্বীনের বাদশা আটকঃ পুলিশে সোপর্দ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
অবশেষে মিরসরাইতে জনতার হাতে হাতেনাতে ধরা পড়লো সোনার কাঠি ভরা স্বর্ণের কলসী দাতা জ্বীনের বাদশা। পালিয়ে যাবার চেষ্টা করে ও ব্যর্থ হয়ে জনতার হাতে ধরা পড়ে মিরসরাই থানা পুলিশে সোপর্দ হলো উপজেলার এই বহুল আলোচিত জ্বীনের বাদশা। ইতিমধ্যে এই ভন্ড প্রতারক বিভিন্ন সাধারন মানুষ থেকে প্রায় ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ আমবাড়ীয়া গ্রামের কয়েকজন থেকে হাতিয়েছে ১০ লক্ষ টাকা। একটি পিতলের কলসি ও ভিতরে কিছু পিতলের ছোট ছোট কাঠি দিয়ে অনেক সহজ সরল মানুষকে বোকা বানিয়ে পথে বসানোর অভিযোগ পাওয়া গেছে ইতিমধ্যে। অবশেষে তারাকটিয়া, গড়িয়াইশ সহ বিভিন্ন গ্রামে ধোকা দেয়ার পর ধরা পড়লো উপজেলার আমবাড়ীয়া গ্রামে। মিরসরাই উপজেলার আমবাড়ীয়া গ্রামে স্থানীয় নোয়াপাড়া মসজিদের ইমাম আব্দুল হান্নান এর স্ত্রী খাদিজা আক্তারকে থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আবার টাকা নিতে আসলে গ্রামবাসীকে খবর দিয়ে পুলিশে ধরিয়ে দেয় এই ভন্ড প্রতারক মহি...

মিরসরাইয়ে গৃহবধূ গণধর্ষনের শিকার

মীরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট এলাকায় শশুরবাড়ী যাওয়ার পথে গৃহবধূ রাহেনা আক্তার সুমি (১৯) গণধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা ৩০মিনিটের সময়, উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে। রাহেনা করেরহাট ইউনিয়নের ভুট্টো মিয়া প্রকাশ রবির স্ত্রী বলে জানা গেছ। থানায় প্রদান করা অভিযোগ সুত্রে যানা যায়, গত শনিবার রাত ৮টার সময় রাহেনা বাবার বাড়ী ফেনী থেকে বারইয়ারহাট এসে সিএনজি যোগে করেরহাট এলাকায় শশুরবাড়ী যাওয়ার পথে স্থানীয় আজম নগর এলাকায় গেলে পথি মধ্যে স্থানীয় তিন বখাটে, পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে নুর হোসেন ওরফে নুরাইয়া (২৬), একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আশেক (১৯) এবং আজম নগর গ্রামের ছগির আহম্মদের ছেলে মজিদ (২০), সিএনজির গতিরোধ করে জোরপূর্বক সিএনজিতে ওঠে রাহেনাকে অপহরণ করে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের গভীর জঙ্গলে দুলাছরি এলাকায় নিয়ে গ...
দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-উন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তৎরতায় ব্যর্থতার দায় স্বীকার করে আজ রবিবার সকালে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের এ ঘোষণা দিয়ে ওই দুর্ঘটনা এড়াতে এবং উদ্ধার তৎপরতায় ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি। চুং হং-উন বলেন, আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফেরিডুবি ও উদ্ধার অভিযানে ব্যর্থতার অভিযোগে দেশটির সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ওই ঘটনার দায় নিয়ে আজ সকালে রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা...
শাহজালালে ৬ কোটি ভারতীয় রুপি জব্দ

শাহজালালে ৬ কোটি ভারতীয় রুপি জব্দ

বিশেষখবর, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি ভারতীয় রুপি ও অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে পাঁচটি ওষুধের কার্টুনে ভরা এসব মুদ্রা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব মুদ্রা ও ওষধ পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে।শুল্ক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ৬ কোটি টাকা উদ্ধার করা গয়েছে। তবে তা আসল না নকল তা যাচাই চলছে। অবৈধ ওষধও যাচাই বাছাই চলছে। পুরো বিষয়টি তদন্ত করে বলা যাবে। তিনি আরো জানান, আমাদের কাছে তথ্য ছিল যে এরকম একটি চালান আসবে। সেই তথ্য ধরেই আমরা বিষয়টি মনিটরিং করেছি। তবে এ চালানটি আরও আগে আসার কথা ছিল। কিন্তু আসেনি। আজকেই চালানটি উদ্ধার করি।...
ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন ১৯ মে বৈধ প্রার্থী ২৩১

ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন ১৯ মে বৈধ প্রার্থী ২৩১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৩টি উপজেলার নির্বাচনে ২৩১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই শেষে রোববার এই ঘোষণা দেয়া হয়। আগামী ১৯ মে এই ১৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নির্বাচনও অনুষ্ঠিত হবে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইসি সবিচালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।...
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, মঙ্গলবার হরতাল

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, মঙ্গলবার হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সাতক্ষীরার কামাননগরে পুলিশের সাথে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ছাত্র শিবিরনেতা আমিনুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও সাত শিবিরকর্মী। পুলিশের পাঁচ সদস্যও বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করেছে।এদিকে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদে ছাত্র শিবির সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।রোববার বিকালে শহরের কামাননগর মহল্লায় শিবির কর্মীদের গোপন মিটিংয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মহিউল আলম মুকুলের বাড়ির মধ্য থেকে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে পিস্তলের গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। শিবিরকর্মীরা শতাধিক রাউন্ড গুলি ও ককটেল ছোড়ে। অপরদিকে পুলিশও ৭৩ রাউন্ড গুলি ছোড়ে।ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে ...