Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

সাঈদীর রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ

সাঈদীর রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত। তা ছাড়া এ ব্যাপারে পুলিশের পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।হাসান মাহমুদ বলেন, আত্মত্যাগ ও দৃশ্যমান তৎপরতার কারণে জঙ্গি তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ। বিগত এক বছরে দেশব্যাপী সহিংসতায় পুলিশের ১৭ জন সদস্য নিহত এবং তিন হাজারের মতো সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।আইজিপি বলেন, হামলা করে দুর্বৃত্তরা পুলিশকে অভিযান থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। কিন্তু দেশপ্রেমের কারণে পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছে। আইজি আরো বলেন, মাদকবিরোধী অভিযানে অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে।চট্টগ্রাম ম...
জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা ও টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আগামী মাসে আহ্বান করা সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গায় সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। মহাসড়কটি দেশের উত্তর অঞ্চলের সঙ্গে একমাত্র সরাসরি সড়ক যোগাযোগ করিডর। প্রায় তিন হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৩ সালের ২৩ এপ্রিল একনেক অনুমোদন করে। তিনি বলেন, উত্তর অঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করা হয়।" ওবায়দুল কাদের বলেন, "বর্তমানে প্রকল্পের জন্য গাজীপুর ও টাঙ্গাইল জেলার ৩৫ দশমিক ৪৩৩ হে...
অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

বিশেষখবর, স্লাইড
তপ্ত প্রাণ যেন জুড়ালো অবশেষে। খইফোটা টানা খর গরমের পর আজ শেষ বিকেলের ঝিরিঝিরি বৃষ্টি, মেঘের গুড়ুগুড়ু ডাক, সবই রাজধানীবাসীকে সতেজ করেছে। হোক না তা যতোই ক্ষণিকের। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে দেখা যায়, মাথা পেতে নিতে বৃষ্টির ফোটা। অনেকে খোলা ছাদে, বারান্দায় বা মাঠে এসে বৃষ্টিতে ভিজে উল্লাস করে। ওদিকে, আবহাওয়া অফিসও জানাচ্ছে, আরো বৃষ্টি-বাদলের সুখবর। তারা বলছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহজুড়েই চলবে ঝড়বৃষ্টির ঘনঘটা। ধীরে ধীরে গরমও কমবে আরো।আবহাওয়াবিদ আরিফ হোসেন শনিবার কালের কণ্ঠকে বলেন, ক্রমেই আরো ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একই অবস্থা থাকবে। এ সময় কোথাও কোথাও কালবৈশাখীও হতে পারে। বৃষ্টির কারণে গরমও কিছুটা কমবে।সন্ধ্যা ৬টার আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগের আকাশ থাকবে অংশত মেঘলা। বিভাগের বিভিন্ন ...
এবার ১০৬ কেজি সোনা আটক

এবার ১০৬ কেজি সোনা আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০৬ কেজি সোনার বার আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি চালিয়ে বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ বিমানের আনিস উদ্দিন ভুইয়া নামের এক কর্মীকে আটক করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, সোনা পাচারকারী চক্র মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে চালানটি টয়লেটে ফেলে রাখার নির্দেশনা দেয়। এই সূত্র ধরেই চালানটি আটক করা গেছে। বিমানবন্দরের কর্মী আনিস উদ্দিনের তথ্যের ভিত্তিতে চোরাকারবারি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান কালের কণ্ঠকে বলেন, গতকাল সকাল ৯টার ...
ইরানে অপহরণকারীদের কবল থেকে আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে আনা হয়েছে

ইরানে অপহরণকারীদের কবল থেকে আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে আনা হয়েছে

জাতীয়, স্লাইড
ইরানে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার হওয়া আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার ইরান থেকে একটি বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হয় এই ৯ ব্যক্তিকে।তারা হলো : তমিজ উদ্দিন, রমিজ উদ্দিন, মহসীন, শাহাবুদ্দিন, জিল্লুর রহমান, সোহরাব, সামার উদ্দিন, হালিম ও হৃদয় আলী ।এর আগে তারা চাকুরির জন্য বাংলাদেশ থেকে ইরানে গিয়ে অপহরণের শিকার হয়। বাংলাদেশ সিআইডি'র কর্মকর্তারা ইরানের বাংলাদেশ দূতাবাস এর সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত এনেছে।ইরানী পুলিশের সহযোগিতায় বর্তমানে ইরানে আরো প্রায় ৮০জন বাংলাদেশি প্রতারিত যুবকের সন্ধান পেয়েছে সিআইডি। এই যুবকদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে। এছাড়া বাংলাদেশ থেকে সিআইডি'র একটি প্রতিনিধি দল আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক, ইরান, গ্রিস ও দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সিনিয়র এএসপি এহতেশামুল হক এ তথ্য নিশ্চিত করে বলে...
ওবামার উপদেষ্টা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নীনা

ওবামার উপদেষ্টা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নীনা

আন্তর্জাতিক, বিশেষখবর
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের 'এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার (এএপিআই) বিষয়ক উপদেষ্টা কমিশন'-এর সদস্য হিসেবে তিনি এ নিয়োগ পান। তিনিসহ ১৪ জনকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ওবামা এই নিয়োগের অভিপ্রায় ঘোষণা করেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে।বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ড. নীনা আহমাদ। তিনি মূলত চক্ষুরোগ ও হাড়বাতের ক্ষেত্রে কোলাজেন ও জিনগত প্রভাব নিয়ে গবেষণা ও আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেন। এ-সংক্রান্ত তাঁর একটি প্যাটেন্টও রয়েছে। এ ছাড়া ফরেনসিক ডিএনএ বিশেষজ্ঞ হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ এশিয়ান আমেরিকানদের উন্নয়নে তাঁর নিরলস কাজের জন্য তিনি এই সম্প্রদায়ের কাছে সমাজকর্...
ঢাকার বাইরে স্বস্তির বৃষ্টি

ঢাকার বাইরে স্বস্তির বৃষ্টি

জাতীয়, স্লাইড
  টানা গুমট গরমের পর অবশেষে ঢাকার বাইরে মিলেছে প্রত্যাশিত বৃষ্টির দেখা। গতকাল শুক্রবার বিকেলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি ঝরেছে। আবহাওয়া অফিসও জানাচ্ছে সুখবর। তারা বলছে, বাতাসে আর্দ্রতা বাড়ায় আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে। সেই সঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের বিভিন্ন অঞ্চলে আজও হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট, ভোলা, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টি। এ ছাড়া দেশের সর্বত্র আকাশ থাকবে অংশত মেঘলা। তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। দু-এক দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামলে ঝপ করে গরম কিছুটা কমবে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগ...
বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক

বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক সবাইকে শনিবার যশোর আদালতে পাঠানো হবে।...