Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ২

সারা-দেশ
গাজীপুরে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘের্ষে শিশুসহ দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : গাজীপুর সদরের মনিপুর এলাকার শ্রী দর্শনের স্ত্রী গীতা রানী (৪৫) ও একই এলাকার ধনঞ্জয়ের আট মাসের শিশুকন্যা যূথী আক্তার।নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল হোসেন জানান, লেগুনাটি চান্দনা চৌরাস্তা থেকে মনিপুর যাচ্ছিলো। এটি দক্ষিণ শালনা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গীতা রানী মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শিশু যূথীর। আহতদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে গাজীপুরের মনিপুর এলাকার আজিজুল হক (২৭), মো. আলী (৬০) ও ফজলুল হক (২৬), কুড়িগ্রামের নাগেশ্বর এলাকার হালিমা (২৬) এবং গাজীপুরের সাইনবো...
নিষেধাজ্ঞার প্রতিশোধ নেবে রাশিয়া

নিষেধাজ্ঞার প্রতিশোধ নেবে রাশিয়া

আন্তর্জাতিক
আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ সোমবার এ কথা জানান। নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ন্যক্কারজনক হিসেবে অভিহিত করেছে রাশিয়া। রিয়াবকোভ বলেছেন, যারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে ।অবশ্যই নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া দেখানো হবে উল্লেখ করে রিয়াবকোভ একটি গণমাধ্যমকে বলেছেন, আমরাও নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেব। আর এটা বড় পরিসরেই দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা ওয়াশিংটনের জন্য যন্ত্রণাদায়ক হবে। কারণ মস্কো কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে সে ব্যাপারে কারো মন্তব্য করার অধিকার নেই। ইউক্রেন সমস্যায় মস্কোর জড়িত থাকার অভিযোগে ওয়াশিংটন সোমবার রাশিয়ার ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার সাত সরকারি কর্মকর্তা ও ১৭টি প্রতিষ্ঠান।এই নিষেধাজ্ঞা অনুযায়ী যুক্...
কংগ্রেসের পরাজয়ের মাধ্যমে আ. লীগের পতন : কাজী জাফর

কংগ্রেসের পরাজয়ের মাধ্যমে আ. লীগের পতন : কাজী জাফর

বিশেষখবর
ভারতে কংগ্রেসের পরাজয়ের সঙ্গে আওয়ামী লীগেরও পতন হবে এবং তারা অভিভাবকও হারাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের প্রেসিডেন্ট কাজী জাফর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল আয়োজিত কেন্দ্রীয় সংসদের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের করণীয়তা নির্ধারণে তরুণ সমাবেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজী জাফর বলেন, আওয়ামী লীগ নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের প্রাপ্তিগুলো ভারতের কাছে বিসর্জন দিচ্ছে। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার টিকে থাকতে চায়। কিন্তু তাদের এ স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না।আওয়ামী লীগ কে উদ্দেশ করে তিনি বলেন, ইতিহাসকে বিকৃতি করে জাতিকে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না। কারণ নদীর স্রোতকে সাময়িকভাবে বালি দিয়ে বন্ধ করলেও নদীর জোয়ারে তা আব...
খালেদা জিয়ার সঙ্গে জার্মান প্রতিনিধি দলের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে জার্মান প্রতিনিধি দলের বৈঠক

বিশেষখবর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত সাত সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দল।মঙ্গলবার রাত ৭টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক আরম্ভ হয়। চেয়ারপারসনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।ডাগমার উওরলের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- পার্লামেন্টারি কমিটির ছয় এমপি জুয়ের্গেন ক্লিমকে, ফ্রাঙ্ক হিনরিচ, স্টেফান রেবমান, গাবি ওয়েবার, নিয়েমা মোভাসাট এবং উয়ে কেকারিটজ।বিএনপির পক্ষ থেকে বৈঠকে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।উল্লেখ্য, গত শনিবার পাঁচ দিনের সফরে জার্মান সংসদীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসে। জার্মান পার্লামেন্টারি কমিটি অন ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর সাত সদস্যের প্রতিনিধি দলটি এই সফরে বাংলাদেশের গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।...
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছে সরকার। এই দ্বীপে প্রায় ৫৫০ একর জমি অধিগ্রহণ করে কেন্দ্র নির্মাণ করে ২০১৯ সালের মধ্যে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে চায়না হুয়াদিয়ান হংকং কম্পানি লিমিটেডের (সিএইচডিএইচকে) চেয়ারম্যান জাও লংজুন এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি)চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ এ সমঝোতা স্মারকে সই করেন।অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে মহেশখালী উপজেলার হাওনক, পানির ছড়া, হেতালিয়া ও আমবস্যাখালী এলাকায় প্রায় ৫৫০ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। ২০১৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে বলা হয়, ২৫ বছর মেয়াদি এই কেন্দ্র স্থাপনে ৭০ শতাংশ অর্থ আসবে ঋণ থেকে আর বাকি ৩০ শতাংশ অর্থায়ন করবে সিএইচডিএইচকে ও পিডিবি। তবে প্রকল্প বা...
চোরাই স্বর্ণের ২৫৯ কেজি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে

চোরাই স্বর্ণের ২৫৯ কেজি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চোরাইপথে বিভিন্ন সময়ে দেশের বাইরে থেকে আসা স্বর্ণের ২৫৯ কেজি যোগ হয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আন্তর্জাতিক বাজার দরে এসব স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অস্থায়ী খাতে বর্তমানে আরো ২৭৩ কেজি সোনা জমা আছে।এর বাইরে আটক হওয়া অনেক স্বর্ণ ইতিমধ্যে নিলামে বিক্রি করা হয়েছে। চোরাইপথে আনা অনেক সোনা আদালতের মধ্যস্থতায় শুল্কের বিনিময়ে মালিককে ফেরত দেওয়া হয়েছে।গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ১০৫ কেজি সোনা আগামী দু-এক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে বলে জানা গেছে।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম খান বাসসকে বলেন, স্বর্ণ চোরাচালান ধরার পর দাবিদার না পাওয়া গেলে সরাসরি তা কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী খাতে জমা হয়। আর দাবিদার পাওয়া গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী খাতে জমা থাকে। অনেক ক্ষে...
মিসরে ব্রাদারহুডের আরো ৬৮৩ জনের ফাঁসির আদেশ

মিসরে ব্রাদারহুডের আরো ৬৮৩ জনের ফাঁসির আদেশ

আন্তর্জাতিক, বিশেষখবর
কায়রো, ২৮ এপ্রিল: মিসরের ক্ষমতাচুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের আরো ৬৮৩ নেতাকর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির এক আদালত। মৃত্যুদন্ড সাজাপ্রাপ্তদের মধ্যে সংগঠনটির প্রধান নেতা মোহাম্মদ বদিই রয়েছেন। সোমবার দেশটির দক্ষিণের প্রদেশ মিনাইয়ার একটি আদালত এ রায় দেয়। খবর আল-জাজিরা।খবরে বলা হয়, গত বছরের আগস্ট মাসে মিনইয়া শহরে পুলিশের সাথে মুরসি সমর্থকের সংঘর্ষের ঘটনার মামলায় দেশটির আদালত এই রায় দিয়েছে।এর আগে গত মার্চ মাসে ৫২৯ জন মুরসি সমর্থককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলো দেশটির আদালত। এক সঙ্গে এতো জনকে মৃত্যুদন্ড দেয়ার ঘটনা আলোড়ন তৈরি করে আন্তর্জাতিক মহলে।...
ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ॥ আইনজীবিদের আল্টিমেটাম

ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ॥ আইনজীবিদের আল্টিমেটাম

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ অপহৃত সাত জনের মুক্তির দাবিতে জনতা সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এক পর্যয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাউন্সিলর নজরুল ইসলামের উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে। একইসাথে নারায়ণগঞ্জে সোমবার আদালত বর্জন করে ২৪ ঘন্টার মধ্যে আইনজীবি চন্দন শাহা ও কাউন্সিলর নজরুল ইসলামের মুক্তি দাবি করেছেন আইনজীবিরা। এসময় আইনজীবিরা বিক্ষোভ প্রদর্শন করে। রবিবারও সড়ক অবরোধ করেন নজরুলের সমর্থকরা। তাদের উদ্ধারের দাবিতে সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে এবং নারায়ণগঞ্জের লিংক রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। অবরোধের ফলে রাস্তার দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীসহ তার স্বজনরা বিক্ষোভে অংশ নেয়।এদিকে ২৪ ঘন্টা পার হলেও কাউন্সিল...