নারায়ণগঞ্জের অপহরন নিয়ে সরকার চিন্তিত
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় সরকার চিন্তিত।তবে খালেদা জিয়ার সহিংস আন্দোলন কর্মসূচি ঘোষণার সাথে নারায়ণগঞ্জের গুম হত্যার যোগসূত্র থাকতে পারে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনার মূল হোতাদের তাড়াতাড়ি খুঁজে বের করা হবে। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। উল্লেখ দুদিন আগে নজরুল ইসলাম ও চন্দন সাহার লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, অপহরন ও গুমের ঘটনায় সরকার বিব্রত নয়।বাংলাদেশ ইউনাউটেড পার্টি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গুম ও হত্যা চালানো হচ্ছে র্শীষক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, যারা গুম-হত্যার শিকার হচ্ছেন, তাদের ...







