নতুন ইতিহাসে শেখ রাসেল
‘সি’ গ্রুপে একটি দল কম থাকায় জটিল সমীকরণে পড়েছিল বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র। চূড়ান্ত পর্বের টিকিট পেতে ভুটান উজ্ঞান ফুটবল একাডেমির সঙ্গে হারলে চলবে না ট্রেবল জয়ীদের। ড্র কিংবা জয় এমন ম্যাচে জিতেই এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। তাও ৪-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ের সুবাদে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শেখ রাসেল। অপর খেলায় কেআরএলকে হারিয়ে শেখ রাসেলের সঙ্গী শ্রীলঙ্কান এয়ারফোর্স। আগের ম্যাচের সঙ্গে গতকালের গোলদাতার নাম অনেকটা এক। এ ম্যাচেও জোড়া গোল করেছেন স্ট্রাইকার মিঠুন চৌধুরী। বাকি গোল দুটি এসেছে শাকিল আহাম্মেদ ও প্যাসকেল মিলিয়ানের পা থেকে। শ্রীলঙ্কা এয়ার ফোর্সের বিরুদ্ধে পঞ্চম গোলটি করেছিলেন সবুজ বিশ্বাস। এটি এএফসি প্রেসিডেন্টস কাপে বাংলাদেশী কোন ক্লাবের সেরা সাফল্য। চলতি বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবও চমক দেখিয়েছিল ভারতের প্রাচীন ফুটবল...







