Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেতার ৬ মাসের কারাদণ্ড

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেতার ৬ মাসের কারাদণ্ড

বিশেষখবর
মুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহকে (২৭) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর ২ টার দিকে ফেনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম এ কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারনে এক মাস পূর্বে ভ্রাম্যমাণ আদালত কামরুল হাসান শাহর ড্রেজার মেশিন ও সরঞ্জাম পুড়িয়ে দিয়েছিল। পুনরায় সে মুহুরী নদীর ফেনীর পরশুরাম পৌরসভার পূর্ব সাহেব নগর এলাকা অবৈধ বালু উত্তোলন করায় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দেওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।...
নূর হোসেন চলতেন ডিসি-এসপির সঙ্গে

নূর হোসেন চলতেন ডিসি-এসপির সঙ্গে

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে অপরাধ সাম্রাজ্যের অন্যতম অধিপতি নূর হোসেন ও তার সহযোগীরা কীভাবে পেলেন ১১টি অস্ত্রের লাইসেন্স। জেলা প্রশাসক (ডিসি) মনোজকান্তি বড়াল ও পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম দায়িত্বে থাকাকালে পুলিশের কোন প্রতিবেদনবলে এসব লাইসেন্স দেওয়া হয়েছে, এ প্রশ্ন এখন সবার। অভিযোগ উঠেছে, সখ্য থাকার কারণেই নূর হোসেন সহজে অস্ত্রের লাইসেন্স পেয়ে যান। অনেক মামলার আসামি হলেও তিনি চলাফেরা করতেন ডিসি ও এসপির সঙ্গে। সে কারণে তার সম্পর্কে ভালো প্রতিবেদন দেওয়া হয়। মাত্র এক বছরের মধ্যে পেয়ে যান পিস্তল ও শটগানসহ ১১টি অস্ত্রের লাইসেন্স। অবাক করা বিষয়, নূর হোসেনের সহযোগী এমন অনেকে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, যারা কেউ ছিলেন পেশায় ট্রাকচালক বা হেলপার। নারায়ণগঞ্জের এরশাদ শিকদার খ্যাত নূর হোসেনের সঙ্গে মনোজকান্তি বড়াল ও সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি আবদুল মতিনের একটি ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তার স...
মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র মানে কী? সরকার তা জানার অধিকার থেকেও জনগণকে বঞ্চিত করেছে।’ আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ‍যুব সংহতির প্রথম সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন। এরশাদ বলেন, ‘এখন কঠিন প্রেক্ষাপট! কী পেক্ষাপট, গণতন্ত্র সংবিধানের কথা আমরা শুনি, কোথায় গণতন্ত্র? মানুষ শান্তিতে ঘুমুতে পারে না। নদীতে লাশ ভেসে ওঠে। গণতন্ত্র শুধু মুখে আছে বাস্তবে নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।...
‘মিসরে মিডিয়ার স্বাধীনতা ভোগ করা যাবে না’

‘মিসরে মিডিয়ার স্বাধীনতা ভোগ করা যাবে না’

আন্তর্জাতিক
মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির সংবাদপত্রের সম্পাদকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি না করেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই সাবেক জেনারেল চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তিনি মিসরের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সিসি বলেন, গণমাধ্যমকে আরও বেশি স্বাধীনতা দিলে তা দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলতে পারে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর ফাঁস না করে তাদের কাজ করতে দিন। এ সংক্রান্ত কোনো বিষয় সরকারের শীর্ষ পর্যায়কে জানাতে হলে তা সরাসরি তাদের জানান; পত্রিকায় এ খবর প্রকাশ করে জনমনে বিভ্রান...
সিলেটে অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ সতর্কতা

সিলেটে অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ সতর্কতা

বিশেষখবর
নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজন অপহরণ ও খুনের ঘটনার পর সিলেট বিভাগেও একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। এক সপ্তাহে সিলেট বিভাগে পাঁচ ব্যক্তি অপহৃত হয়েছেন। এর মধ্যে তিনজনকে উদ্ধার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে অপহরণ ঠেকাতে সিলেট বিভাগজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল ও তল্লাশি। সিলেটে সর্বশেষ অপহরণের ঘটনা ঘটে ৬ মে। ওইদিন বিকালে বিশ্বনাথ থানা সদরের 'ফয়জুল ফার্নিচার মার্ট'র স্বত্বাধিকারী ফয়জুল খান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে 'নিখোঁজ' হন। এর পর মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের কাছে 'অপহরণকারীরা' তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন রাতে সিলেট নগরীর একটি ক্লিনিক থেকে তাকে উদ্ধার করা হয়। ৬ মে সিলেট নগরীর চৌহাট্টা থেকে অপহৃত হন আল-আরাফা ইসলামী ব্যাংকের প্রহরী (গার্ড) ইব্রাহিম খলিলুল্লাহ। এদিকে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সিলেট বিভাগজুড়ে বিশেষ সতর্কতা...
নূর হোসেনের মাদক সাম্রাজ্যে অভিযান, ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

নূর হোসেনের মাদক সাম্রাজ্যে অভিযান, ফেনসিডিল-ইয়াবা উদ্ধার

বিশেষখবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শিররাইল মোড়ে নূর হোসেনের মাদক সাম্রাজ্যে অভিযান চালিয়েছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়ার নেতৃত্বে এ অভিযানে ১৯ বস্তা ফেনসিডিল, ৯ বোতল বিদেশি মদ, ৩৭ পিস বিয়ার, বিপুল পরিমাণ ইয়াবা, বিপুল সংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া নারায়ণগঞ্জের সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেন।...
খালেদার নতুন রোডম্যাপ

খালেদার নতুন রোডম্যাপ

জাতীয়, স্লাইড
দল পুনর্গঠন ও আন্দোলনের রোডম্যাপ তৈরিতে মগ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি নির্বাচন প্রতিরোধ ও ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ব্যর্থতার পোস্টমর্টেম করে নতুন করে সরকারবিরোধী আন্দোলনে গতি ফিরিয়ে কর্মীদের রাজপথমুখী করার কর্মসূচি নিচ্ছেন তিনি। দল পুনর্গঠন ও ফলপ্রসূ আন্দোলনের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর হতাশ নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভাগীয় বেশ কয়েকটি জেলাও সফর করবেন বিএনপিপ্রধান। এ ছাড়া চলতি মাসের মধ্যেই ঢাকা মহানগর বিএনপিসহ কয়েকটি অঙ্গসংগঠন পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কমিটি হচ্ছে হবে বলে দুই মাস কেটে গেছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে আসন্ন রমজানের পূর্বাপর আন্দোল...
দেশ আজ মৃত্যু উপত্যকা: আনোয়ার

দেশ আজ মৃত্যু উপত্যকা: আনোয়ার

বিশেষখবর, স্লাইড
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণেই দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন : উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন। সাবেক একজন প্রধান বিচারপতির প্রতি ইঙ্গিত করে এম কে আনোয়ার বলেন, ওই বিচারপতি আমাদের সংবিধানে যা দিয়ে গেছেন, তা যতদিন থাকবে ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। এ সংবিধান গণভোটের সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। পৃথিবীর কোনো দেশে এমন সংবিধান নেই। তিনি বলেন, বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত অপহরণ পরবর্তী হত্যাকাণ্ডের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করে গ্রেফতার করুন। তাদেরকে আইনের আওতায় আনুন। এ ঘটনার সাথে কারা জড়িত তা আজ প্রকাশ হয়ে গেছে। নারায়ণগঞ্জের ঘটনার সাথে স্পষ্টভাবে আওয়ামী লীগ, যুবলীগ জড়ি...