Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থ

দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থ

জাতীয়, বিশেষখবর
বিশ্বের শ্রেষ্ঠ ৯১টি দেশের দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থস্থানে রয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি সংস্থাটির দূষণ পর্যবেক্ষণের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। অন্যদিকে বাংলাদেশের তিনটি শহর দূষণের তালিকায় বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। ২০১৪ সালে বিশ্বের ৯১ টি দেশের ১৬’শ শহরের বায়ুমন্ডলে বায়ু দূষণ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই প্রতিবেদনে পাকিস্তান কাতারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় ও আফগানিস্তান তৃতীয় স্থানে রয়েছে। ইরান, মিসর, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও বাহরাইন সেরা ১০ দশটি দেশের মধ্যে রয়েছে। দূষিত সেরা ২৫ টি শহরের মধ্যে নারায়ণগঞ্জের অবস্থান ১৭ , গাজীপুরের অবস্থান ২১ ও ঢাকা রয়েছে ২৩ তম অবস্থানে। প্রতিবেদনে বায়ুদূষণে সেরা ১০টি শহরের ৬টির মধ্যে দিল্লির অবস্থান প্রথম বলে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, এসব শহরের ৯০ ভাগ মানুষ বায়ু দূষণ...
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে। সেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন খান জানান, ঢাকা থেকে বরিশাল অভিমুখী গ্লোবাল পরিবহনের (পাবনা ব-১১-০০১২) একটি বাসের সঙ্গে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৬০৫) একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাই ঘটেছে আজ শুক্রবার ভোররাতে। নিহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন গ্লোবাল পরিবহনের সুপারভাইজার বাবু ফকির (৪০), হেল্পার মোহাম্মদ জুয়েল (৩৫), কাউন্টার মাস্টার পরেশ ও ওই বাসের যাত্রী আ...
একযোগে নারায়ণগঞ্জে ৭৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে নারায়ণগঞ্জে ৭৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

স্লাইড
আলোচিত সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা ও সিদ্ধরগঞ্জ থানার ৪০ জন এসআই এবং ৩৯ জন এএসআইকে একযোগে বদলি করা হয়েছে। আজ তাদেরকে বদলি করা হয়।
দেশে এখন কারো নিরাপত্তা নেই : মান্না

দেশে এখন কারো নিরাপত্তা নেই : মান্না

বিশেষখবর
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন কারো নিরাপত্তা নেই। আজকে আমি যদি সরকারের কাছে কিছু জানতে চাই তাহলে এই প্রেসক্লাব থেকে বাড়িতে ফিরতে পারব কি না সন্দেহ আছে। তিনি সরকার নারায়ণগঞ্জের অপহরণ-খুন বিচারের নামে ভণ্ডামি করছে বলে মন্তব্য করেন। আজ বৃহস্পাতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গুম ও অপহরণ, নাগরিক উদ্বেগ ও করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। গোলটেবিল আলোচনায় সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অতি দলীয়করণ হয়ে গেছে। দেশে যে ঘটনাগুলো ঘটছে তা কেবলই রাজনৈতিক হানাহানির কারণে হচ্ছে।নারায়ণগঞ্জের কথা উল্লেখ করে মান্না বলেন, দেশে এত অপহরণের পর ভেবেছিলাম সরকার সচেতন হবে। কিন্তু সচেতন হয়নি। সুজনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, নারায়ণগঞ্জের ঘটনা যদি এবারও ধামাচাপা দেওয়া হয় তবে প্রমাণিত হবে এই ঘটনা...
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এর আগে অনেকবার বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক কথাও হয়েছে। তবে এবার আর এ সুযোগ দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আগামী বাজেট নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত পরামর্শক কমিটির ৩৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লাহ ওয়াহেদুজ্জামান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলালউদ্দিন আহমেদ প্রমুখ বক্ত...
ধর্ষণের অভিযোগে ‘আশিকি-২’ খ্যাত গায়ক অঙ্কিত গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ‘আশিকি-২’ খ্যাত গায়ক অঙ্কিত গ্রেপ্তার

বিনোদন
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ‘আশিকি-২’ খ্যাত গায়ক-সংগীত পরিচালক অঙ্কিত তিওয়ারি। প্রেমিকার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশ তাকে গতকাল সকালে গ্রেপ্তার করে। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন অঙ্কিতের ছোট ভাই অঙ্কুর তিওয়ারিও। জানা গেছে, প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কয়েক দফা ধর্ষণ করেন অঙ্কিত। কিন্তু প্রেমিকার পক্ষ থেকে বিয়ের কথা বলা হলেও বারবার তিনি তা এড়িয়ে যান। বিষয়টি নিয়ে এ গায়কের সঙ্গে বাকবিত-াও হয়েছে তার। সে সময় অঙ্কিতের ছোট ভাই সেই মেয়েকে হুমকি-ধমকিও দিয়েছেন। এ কারণেই প্রেমিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে অঙ্কিত ও অঙ্কুরকে আটক করে পুলিশ। উল্লেখ্য, অঙ্কিত তিওয়ারি এরই মধ্যে বেশ কিছু ছবিতে গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে গত বছর ‘আশিকি-২’ ছবিতে তার গাওয়া ও সুর করা ‘সুনরাহাহে না তু রো রাহা হু মে’ গানটি আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। এর স্বীকৃতি স্বরূপ ফিল্মফেয়ারসহ একাধিক অ্যাওয়ার...
ব্রাজিল দলে নেই কাকা-রবিনহো-রোনালদিনহো

ব্রাজিল দলে নেই কাকা-রবিনহো-রোনালদিনহো

খেলাধুলা, খেলার মাঠ
নিজেদের দেশে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। ২৩ সদস্যের দলে বিশ্বকাপজয়ী দলের সদস্য নেই একজনও। বাদ পড়েছেন কাকা, রবিনহো ও রোনালনদিনহোর মতো তারকারা। তকে শঙ্কায় থাকা ডিফেন্ডার ম্বেকিন ঠিকই ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। ২৩ সদস্যের ব্রাজিল দল:গোলরক্ষক: হুলিও সিজার (টরন্টো এফসি), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)। ডিফেন্ডার: দানি আলভেজ (বার্সেলোনা), মেইকন (েেরামা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (নাপোলি)৷মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), হার্নানেস (ইন্টার মিলান), পাওলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), উইলিয়ান (চেলসি)৷ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), ফ্রেড (ফ্লুমিনেন্স...
রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক!

রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক!

আন্তর্জাতিক
  রাজনীতি থেকে নিষিদ্ধ করা হতে পারে ইংলাক শিনাওয়াত্রাকে। বুধবার তাকে সাংবিধানিক আদালত পদত্যাগের নির্দেশ দেয়। এরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তার সরকার কৃষকদের কাছ থেকে অতি উচ্চ মূল্যে ধান কিনেছে। সেই ধান এখন জমা হয়ে আছে। রপ্তানি করা যাচ্ছে না এত দামের কারণে। এ খাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। দেশটির দুর্নীতি বিরোধী কমিশন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তা এখন সিনেটে ভোটে দেয়া হবে। সেখানে তাকে অভিশংসিত করা হলে তিনি রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। গতকাল থাইল্যান্ডে এ নিয়ে সরব আলোচনা চলছিল। আলোচনা হয় আন্তর্জাতিক অঙ্গনে। বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা ও ৯ জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। পাশাপাশি নিয়োগ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। গত বছরের নভেম্বরে সরকার বিরোধী আন্দোলন ...