রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই মামলা বিশেষ আদালতে
রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলার কার্যক্রম ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুদকের মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। এই মামলার বিচার একটি দায়রা আদালতে চলছিল। কিন্তু সেই মামলা সরকার বিডিআর পিলখানা বিদ্রোহ মামলা চালানোর বিশেষ আদালতে স্থানান্তর করেছে। আমরা মনে করি, সরকার একটি সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা ও দেশবাসীর কাছে হেয় করার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে সরকার মামলাটি দ্রুত শেষ করতে চাচ্ছে। গতকাল দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ...







