Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

দুবাইতে মানব পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান

দুবাইতে মানব পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান

আমিরাত সংস্করণ, বিশেষখবর
  কামরুল হাসান জনি, দুবাই 'মানব পাচারকারী চক্রগুলো বেশির ভাগ ক্ষেত্রেই অসহায় বেকারদের টার্গেট করে। বিভিন্ন ভাবে কাজের প্রলোভন ও অধিক অর্থ আয়ের স্বপ্ন দেখিয়ে ইউরোপ, ইতালি, গ্রিসের মতো দেশগুলোতে পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি দেশের অর্থনীতির জন্য চরম হুমকি। কারণ এদের লেনদেনও হয় অবৈধভাবে। পানিপথ ব্যবহারকারী এসব চক্রের অবস্থান ইরানেই সবচেয়ে বেশি।' গতকাল সোমবার সন্ধ্যায় দুবাইয়ে 'মানবপাচার প্রতিরোধ' শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানালেন দুবাই সফররত বাংলাদেশ পুলিশের স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মতিউর রহমান। তিনি বলেন, পাচারকারী চক্র এক দেশ থেকে অন্য দেশে লোক পাঠানোর কথা বলে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। ভুক্তভোগীরা সোনার হরিণ পাবার লোভে তাদের ফাঁদে পা বাড়াচ্ছে। ওসব শ্রমিকদের আবার জিম্মি করে মোটা অংকের মুক্তিপণও দাবি করছে এসব অপরাধীচক্র। মুক্তিপণ দিতে না ...
আবার নতুন কারো সন্ধানে

আবার নতুন কারো সন্ধানে

খেলাধুলা, খেলার মাঠ
  সেই চিরচেনা হাসি মুখে নিয়ে এলেন তিনি। দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে। এরপর মিডিয়ার সঙ্গে কথা বলে বিসিবি অফিস থেকে বেরিয়ে গেলেন শেন জার্গেনসেন। চলে গেলেন আসলে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকেই। চেনা হাসির বদলে অচেনা বিষণ্নতাকে সঙ্গী করে। ব্যাপারটা একরকম অনুমিতই ছিল। ই-মেইল করে শেন জার্গেনসেনের পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া, সেটিকে আবেগী সিদ্ধান্ত হিসেবে বিসিবির চালিয়ে দেওয়ার চেষ্টা, ওই তত্ত্ব আবার এই অস্ট্রেলিয়ানের উড়িয়ে দেওয়া এবং বিদেশ থেকে ফিরে বিসিবি প্রেসিডেন্টের ঝাঁঝালো প্রতিক্রিয়া- ঘটনা পরম্পরায় বাংলাদেশে জার্গেনসেন-অধ্যায় শেষের সব ইঙ্গিত মিলছিল। সেটি ভুল প্রমাণ করতে পারত কেবল নাজমুল হাসানের সঙ্গে অস্ট্রেলিয়ান কোচের একান্ত বৈঠক। সেটি হয়নি। ওই বৈঠক শেষে কাল নিশ্চিত হয়ে গেল, জার্গেনসেনের 'সাবেক' হয়ে যাওয়া। গর্ডন গ্রিনিজ-ডেভ হোয়াটমোর-জেমি সিডন্সের কাতারে তাঁর চলে যাও...
নারায়ণগঞ্জের নিখোঁজ আমানুল্লাহকে উদ্ধার

নারায়ণগঞ্জের নিখোঁজ আমানুল্লাহকে উদ্ধার

সংবাদ শিরোনাম, স্লাইড
  সোমবার সকাল থেকে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. আমানউল্লাহকে লাঙ্গলবন্দ থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ সাংবাদিকদের বলেন, আমানউল্লাহ মাগুরায় লুকিয়ে ছিলেন। তাঁর অবস্থান শনাক্ত করার পর তাঁর গতিবিধির দিকে নজর রাখা হচ্ছিল। শেষে লাঙ্গলবন্দ থেকে তাঁকে আটক করা হয়।...
নারায়ণগঞ্জের আইনজীবীদের র‌্যাব-১১ ঘেরাওয়ের হুমকি

নারায়ণগঞ্জের আইনজীবীদের র‌্যাব-১১ ঘেরাওয়ের হুমকি

সারা-দেশ, স্লাইড
  চন্দন কুমার সরকারসহ সাতজন হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না দেখলে আগামী রবিবার র‌্যাব-১১ এর কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। অপহরণ ও হত্যাকাণ্ডের সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ থেকে এই হুমকি দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন। এই অপহরণ ও হত্যাকাণ্ডে র‌্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ইতিমধ্যে অভিযোগ তুলেছেন।নজরুলের সঙ্গে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী চন্দন সরকার। ধারণা করা হয়, গত ২৭ এপ্রিল নজরুলকে অপহরণের ঘটনা দেখে ফেলায় তাকেও তুলে নেওয়া হয়েছিল। চন্দন ও তার গাড়িচালকের লাশ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। সেদিন নজরুল ও তার চার সহযোগীর হাত-পা বাঁধা লাশও নদী থেকে উদ্ধার করা হয়। চন্দনসহ সাতজনকে হত্য...
ক্ষমতার অপব্যাবহার, কাঠগড়ায় থাই প্রধানমন্ত্রী

ক্ষমতার অপব্যাবহার, কাঠগড়ায় থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, বিশেষখবর
  ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মঙ্গলবার কাঠগড়ায় উঠতে হল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আত্মপক্ষ সমর্থনে এদিন রাজধানী ব্যাংককের সাংবিধানিক আদালতে হাজির হন তিনি।২০১১ সালে জাতীয় নিরাপত্তা প্রধান পদে নিয়োগ ঘিরে স্বজন-পোষণের অভিযোগ উঠেছে থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। রাজনীতিক স্বার্থে তৎকালীন নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপসারণ করে তিনি গুরুত্বপূর্ণ এই পদে নিজের পরিবারের লোককে বসিয়েছিলেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করে আদালতে মামলা করেন এক সেনেটর। এই মামলাতেই আত্মপক্ষ সমর্থনে মঙ্গলবার আদালতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।অভিযোগ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীত্ব খোয়াতে পারেন ইংলাক সিনাওয়াত্রা। এ ছাড়া থাই প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারেন আদালত।যদিও ২০১১ সালে জাতীয় নিরাপত্তা প্...
জাইকা ১২০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে

জাইকা ১২০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে

জাতীয়, স্লাইড
  জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতসহ সরকারের অন্যান্য প্রাধিকার খাতে ১২০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। মঙ্গলবার বিকেলে জাইকা'র বাংলাদেশ প্রধান মাইকিও হাতেয়দা পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে এক বৈঠকে এ তথ্য জানান। জাইকা প্রধান বলেন, 'আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। তবে এ জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের গতিশীলতা আরো কিছুটা বাড়াতে হবে।'পরিসংখ্যান দিয়ে জাইকা প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন সময় বেশি লাগে। এতে প্রকল্প খরচ বেড়ে যায়। তিনি ১২০০ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এতবেশি প্রকল্প বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশকে তার প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণ এগুতে হবে।মাইকিও বলেন, পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্...
সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে জাতি লাভবান হবে- ইকতেদার আহমেদ

সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে জাতি লাভবান হবে- ইকতেদার আহমেদ

আমিরাত সংস্করণ
  মোহাম্মদ আলী রাশেদ,সৌদি আরব থেকে : সাবেক জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক যুগান্তর পত্রিকার কলামিস্ট ইকতেদার আহমেদ বলেছেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে দেশ জাতি লাভবান হবে। সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। আমরা প্রতিদিন সংবাদ পত্রে সাংবাদিকদের লেখা ঘটনার চিত্র দেখতে পাই। একজন সৎ সাংবাদিক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না বরং অন্যায়ের প্রতিবাদ করে। সাংবাদিকতার মধ্য দিয়ে দেশের মানুষের নৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকতার মাঝে সত্যকে সত্য বলার মিথ্যা কে মিথ্যা বলার মত সাহস এবং দৃঢ়তা থাকতে হবে। তবে সেই প্রকৃতি কলম সৈনিক। সাংবাদিকরা বিভক্ত থাকলে দুর্বৃত্ত চক্র সাংবাদিক পীড়নের সুযোগ পায়। তাই সবাই কে বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।সম্প্রতি সৌদি আরব মক্কায় ওমরা শেষে ১লা মে মদিনা মনোয়ারা রাসুলুল্লাহ সাল্লাল্ল...
খেলার মাঠ ও পার্ক রক্ষায় হাইকোর্টের নির্দেশ

খেলার মাঠ ও পার্ক রক্ষায় হাইকোর্টের নির্দেশ

জাতীয়
দেশের সকল খেলার মাঠ, খাল ও পার্ক রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকারসচিব, পরিবেশসচিব, পানিসম্পদসচিব ও অর্থসচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এই ৫ জনকে জেলা প্রশাসকদের প্রতি মাঠ ও খাল রক্ষায় নির্দেশনা জারি করতে  নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।...