Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

নারায়ণগঞ্জে সাত খুন : তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

নারায়ণগঞ্জে সাত খুন : তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনা র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগসহ পুরো ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার মোহাম্মদ শামীম সরদার নামে এক আইনজীবী ৪টি পত্রিকা আদালতের নজরে আনেন।  পরে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। কমিটির নেতৃত্ব দেবেন জনপ্রশাসনের একজন অতিরিক্ত সচিব। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন এবং আইন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে নিয়ে কমিটি করতে বলা হয়েছে। এ সব সদস্যদের কেউ উপসচিব পদমর্যাদার নিচে হবেন না। আদেশ পাওয়ার সাতদিনের মধ্যে এই কমিটিকে কাজ শুরু করে তা আদালতকে জানাতেও বলা হয়েছে।...
শাহজালালে সাড়ে আট কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে সাড়ে আট কেজি স্বর্ণসহ আটক ১

বিশেষখবর, স্লাইড
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কোটি টাকা মূল্যের সাড়ে আট কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় মোজাহারউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, বিমান থেকে নামার পর মোজাহেরের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি টয়লেটে যান এবং সেখান থেকে বেরোলে তাকে আটক করা হয়। পরে টয়লেটে তল্লাশি চালিয়ে ৭২টি স্বর্ণের বার পাওয়া যায়।...
জার্গেনসেন অধ্যায় শেষ

জার্গেনসেন অধ্যায় শেষ

খেলাধুলা, খেলার মাঠ
অবশেষে জার্গেনসেনের বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেল। গতকাল ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র গতকালের জরুরি সভার আগে এক বৈঠকে বোর্ড সভাপতি জার্গেনসেনকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করতে অনুরোধ করেছিলেন। কিন্তুজার্গেনসেন বোর্ড প্রধানের সেই অনুরোধ ফিরিয়ে  দেন। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি এই প্রস্তাবের জন্য বোর্ড সভাপতিকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমি আর কোচ হিসেবে থাকতে চাইছি না। আমি আমার পদত্যাগের বিষয়ে অটল আছি। তবে বাংলাদেশের ভারত সফর পর্যন্ত থাকবো কিনা সেই প্রস্তাব নিয়ে এখনও চিন্তা করছি।’ কিন্তুতাকে আর না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়। যে কারণে গতকালই ছিল শেনের বাংলাদেশের সঙ্গে শেষ দিন। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। বাংলাদেশে ভারত সফরের সময় কোন দেশী ক...
বাংলাদেশ ইস্যুতে মোদিকে চ্যালেঞ্জ

বাংলাদেশ ইস্যুতে মোদিকে চ্যালেঞ্জ

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে উন্মুক্ত চ্যালেঞ্জ ছুটলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বাংলাদেশী অভিবাসীদের বিতাড়নের আগে মোদির উচিত প্রথম আমাকে বিতাড়িত করা। এর মধ্য দিয়ে বাংলাদেশ ইস্যুতে মোদির দেয়া হুমকির পাল্টা জবাব দিলেন তিনি। বারে বারে বাংলাদেশী বিতাড়নের কথা বলে নরেন্দ্র মোদি যেভাবে বাংলার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন সেজন্য মোদিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মমতা। এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের মতই কড়া অবস্থান নিয়ে মোদির বক্তব্য খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে আবেদন জানিয়েছেন সিপিআইএম নেতা বিমান বসু। গত রোববার বাঁকুড়ার তামলি বাঁধ স্টেডিয়ামের জনসভায় মোদি ফের আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা এদেশে স্বাগত- কিন্তু অবৈধ অভিবাসীদের ফিরে যেতেই হবে। একই সঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির প্রসঙ্গ তুলে মোদ...
নাগরিক সমাজের আলটিমেটাম

নাগরিক সমাজের আলটিমেটাম

জাতীয়, স্লাইড
  গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে তিন দফা দাবি তুলে সরকারকে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না দিলে নাগরিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। গতকাল মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে র‌্যাবের সকল প্রকার কার্যক্রম প্রত্যাহার, সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ এবং গ্রেপ্তারের পর  ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আদালতে হাজির, সাম্প্রতিক সময়ের যে কোন একটি গুম-খুনের ঘটনার বিচারকাজ শুরু করে তা দুই মাসের মধ্যে শেষ করতে হবে। বিকাল ৫টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। এতে অংশ নেন সাম্প্রতিক সময়ে গুম-অপহরণের শিকার হওয়া পরিব...
বেগমগঞ্জের অপহৃত ব্যবসায়ী ২২ ঘণ্টা পর উদ্ধার

বেগমগঞ্জের অপহৃত ব্যবসায়ী ২২ ঘণ্টা পর উদ্ধার

সারা-দেশ
অপহরণের ২২ ঘণ্টা পর বেগমগঞ্জের ব্যবসায়ী আবুল বাসারকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বেগমগঞ্জের আলাইয়াপুর হরিবল্লভপুর গ্রামের জামে মসজিদসংলগ্ন হোসেনের চা দোকান থেকে তিনি অপহৃত হন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার বারইচতল গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ভা-ারী নবী, মানিক বাহার, বেল্লাল, রুবেল ও শেফালী বেগমকে আটক করেছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশ আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে। অপহরণের ২২ ঘণ্টা পর উপজেলার বাংলাবাজার এলাকার বারইচাতল এলাকার জিরতলী ইউপির রোড পুলের ওপরে একটি রাস্তায় চোখ, মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় অপহরণকারীরা অপহৃত আবুল বাসারকে ফেলে রেখে চলে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার ক...
বাংলাদেশী ইস্যুতে মোদিকে ঘায়েল করলেন মমতা

বাংলাদেশী ইস্যুতে মোদিকে ঘায়েল করলেন মমতা

আন্তর্জাতিক, বিশেষখবর
বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নরেন্দ্র মোদিকে কাগুজে বাঘ আখ্যায়িত করেছেন। বলেছেন, কাগুজে বাঘকে প্রথমেই মুখোমুখি হতে হবে রয়েল বেঙ্গল টাইগারের। নরেন্দ্র মোদি সম্প্রতি এক নির্বাচনী প্রচারণা সভায় বলেন, তিনি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এলে বাংলাদেশী অভিবাসীদের পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবেন। এজন্য তিনি বাংলাদেশী অভিবাসীদের প্রস্তুত থাকতে বলেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন মাত্র ব্যক্তিকে স্পর্শ করে দেখুন আমরা দেখতে চাই। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, মমতা বলেছেন, কাগুজে বাঘকে প্রথমেই জানতে হবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কি। প্রথমে তার মুখোমুখি হন। মমতা এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিহাস জানেন না বলে অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে ভারতের প...
পটুয়াখালীতে লঞ্চডুবি ৮ লাশ উদ্ধার

পটুয়াখালীতে লঞ্চডুবি ৮ লাশ উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কালবৈশাখী ঝড়ে গলাচিপায় প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ভাসমান অবস্থায় ৮টি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ২ জন শিশু, ৫ জন নারী ও ১ জন পুরুষ। গতকাল কলাগাছিয়া নদীতে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিছান (৫), লুৎফা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৫০), রুনিয়ার (২০) নাম-পরিচয় পাওয়া গেছে। এমভি সাথিল-১ ডেকার লঞ্চটি রাঙ্গাবালী থেকে সকাল ৮টায় পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৩টার দিকে কলাগাছিয়া নদীর মিয়াবাড়ী এলাকায় এলে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এতে উল্টে ডুবে যায়। এ সময় ১৫-২০ যাত্রী তীরে ফিরে আসতে পারলেও অন্য যাত্রীরা লঞ্চের ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসক অমিতাভ সরকার ঘটনাস্থলে যান। স্থানীয় জনতার পাশাপাশি পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে অংশ নিতে ইতিমধ্যেই রওনা হয়েছে। কলাগাছিয়া এ...