Friday, September 11Welcome khabarica24 Online

শাহজালালে সাড়ে আট কেজি স্বর্ণসহ আটক ১

image-3_95446

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কোটি টাকা মূল্যের সাড়ে আট কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় মোজাহারউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, বিমান থেকে নামার পর মোজাহেরের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি টয়লেটে যান এবং সেখান থেকে বেরোলে তাকে আটক করা হয়। পরে টয়লেটে তল্লাশি চালিয়ে ৭২টি স্বর্ণের বার পাওয়া যায়।