রক্তচোষা র্যাবের আর দরকার নেই
অপহরণের পর খুন হওয়া নজরুলের বাড়ি নারায়ণগঞ্জের মিজমিজিতে। বাড়ির সদস্যরা অপেক্ষা করছে। তাদের সঙ্গে আছে নজরুলের মতো করুণ শিকার আরো পাঁচজনের পরিবার। শোক, ক্ষোভ, ঘৃণা আর খুনিদের শাস্তির আর্তি সবার চোখে-মুখে। দীর্ঘ ক্লান্তি আর স্বজন হারানোর বেদনায় হাহাকার নিয়ে কেউ বসে আছে, কেউ ইতস্তত দাঁড়িয়ে। নেতা-কর্মীদের স্লোগানের মধ্যেই মৌচাক মাদ্রাসা রোডের ওই বাড়ির আঙিনায় পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঘটনাস্থলে পৌঁছেই খালেদা জিয়ার জিজ্ঞাসা, ‘আপনারা কেমন আছেন?’ প্রশ্ন শুনেই কান্নায় ভেঙে পড়ল নিহতদের স্বজনরা। চোখ মুছতে মুছতেই নিহত নজরুলের মেয়ে তানহা এগিয়ে যান খালেদা জিয়ার দিকে। তাঁকে বুকে জড়িয়ে ধরে খালেদা জিয়া বলতে থাকেন, ‘আমি জানি, আপনারা কেমন আছেন। র্যাব এখন মানুষখেকো, রক্তচোষা হয়ে গেছে। দেশে গুম-খুনের রাজত্ব কায়েম হয়েছে। এমন অবস্থা হয়ে পড়েছে যে র্যাব যত দিন থাকবে, তত দিন তারা মানুষকে গ...







