Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পাকিস্তানের করাচিতে ইসমাইলী সম্প্রদায়ের লোকদের বহনকারী বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।বুধবার সকালে করাচির সফেরা চক এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছে। পাকিস্তানের অনলাইন পত্রিকা ডন এ খবর প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন জানায়, তিন থেকে চারটি মোটর সাইকেলে করে ৮ জন বন্দুকধারী যাত্রীবহনকারী ওই বাসে গুলি চালায়। বাসটিতে ৫২ জন যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও এতে অনেক বেশি যাত্রী তোলা হয়।এদিকে এএফপির খবরে বলা হয়, বন্দুকধারীরা প্রথমে বাস থামিয়ে পাশ থেকে গুলি করে। পরে বাসের ভেতরে উঠে নির্বিচারে গুলি করতে থাকে। বাস থেকে নেমে যাওয়ার আগে বন্দুকধারীরা পরীক্ষা করে দেখে সবাই আহত হয়েছে কি না।সিন্ধ পুলিশ ইন্সপেক্টর জেনারেল গোলাম হায়দার জানিয়েছেন, বাসটি করাচির সফেরা এলাকায় যাচ্ছিল। এসময় ৯ এমএম পিস্তল ...
ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান ক্রিকেট দল কাল ঢাকা ছেড়েছে। ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। তবে সঙ্গী করেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারের তিক্ত স্বাদও। ১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ, কিন্তু এবারই প্রথম মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। বাজে একটি সফর শেষে দেশে ফিরে গেলেও ফের ঢাকায় আসছে পাকিস্তান। আগামী নভেম্বর-ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট খেলতে ফের ঢাকায় পা রাখবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের বাকি তিন দল স্বাগতিক বাংলাদেশসহ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর বর্বরোচিত হামলার পর বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে রাজি হয় না কোনো দলই। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল খ...
এসএসসির ফল প্রকাশ ৩০ মে

এসএসসির ফল প্রকাশ ৩০ মে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী আরও বলেন, ওই দিন সকাল ১০টায় পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।এবছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।...
রিংটোনে, ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধ

রিংটোনে, ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহারকে অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।দেশের দুই মোবাইল ফোন অপারেটরের করা আপিলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই রায় দেন।এই রায়ের ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধই থাকল।২০০৬ সালে জাতীয় সঙ্গীতকে রিংটোন, ওয়েলকাম টিউন ব্যবহারের বিরুদ্ধে কালিপদ মৃধা হাই কোর্টে এই রিট আবেদন করেন।তার যুক্তি ছিল, সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক সংরক্ষণের কথা বলা আছে। এ ছাড়া ১৯৭৮ সালের জাতীয় সংগীত বিধানে ২০টি ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশনের কথা বলা হয়েছে। কিন্তু মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার সংবিধান ও আইনের পরিপন্থী।তার আবেদনের ওপর শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মা...
পহেলা জুন বাজেট অধিবেশন শুরু

পহেলা জুন বাজেট অধিবেশন শুরু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী পহেলা জুন সোমবার বিকেল ৫টায় দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ এবং দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে।জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ বাজেট অধিবেনের আহ্বান জানান।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।...
সীমান্তচুক্তির সংশোধিত বিল ফের রাজ্যসভায় পেশ হবে

সীমান্তচুক্তির সংশোধিত বিল ফের রাজ্যসভায় পেশ হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিলের খসড়া তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো করার পরিণতিতে ভারতের সংসদে পাশ হয়ে যাওয়া সীমান্তচুক্তি-সংক্রান্ত বিলটিতে গুরুতর কিছু ভুল রয়ে গেছে। গত ৭ মে লোকসভায় বিল নিয়ে আলোচনার পরে প্রথম ভুলগুলি ধরা পরে। এরপর বিলটি পাশ করার সঙ্গে সঙ্গে বিলের ভুলগুলি সংশোধন করা হয়। ফলে ১১৯তম সংবিধান সংশোধনী ২০১৩ রূপান্তরিত হয়েছে ১০০তম সংবিধান সংশোধনী ২০১৫ হিসেবে। এরপরই রাজ্যসভায় পাস হওয়া বিলটি ফেরত পাঠনো হয়েছে প্রয়োজনীয় সংশোধনের জন্য। ফলে বিলটি প্রয়োজনীয় সংশোধনের জন্য রাজ্যসভায় ফের উত্থাপন করতে হবে। গত ৬ মে রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার সময় ভুলগুলি সরকারও যেমন খেয়াল করেনি তেমনি এমপিরা খেয়াল করেননি।লোকসভায় ভুলগুলি সংশোধন করার সুযোগ পাওয়া গেলেও রাজ্যসভায় সেই সুযোগ ছিল না। আর তাই সোমবার রাজ্যসভায় বিলটির সংশোধনী উত্থাপন করবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত শুক্রবার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এই ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ ক...
খালেদা জিয়াকেও খুঁজে পাওয়া যাবে না : তোফায়েল

খালেদা জিয়াকেও খুঁজে পাওয়া যাবে না : তোফায়েল

জাতীয়, বিশেষখবর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে একটি দল ছিল যারা প্রতিদিন বোমা মারত, গুলি করত। তারা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের আর খুঁজে পাওয়া গেল না। খালেদা জিয়াকেও খুঁজে পাওয়া যাবে না। তিনি যে পথে হাঁটছেন, সেটি রাজনীতির পথ না। তাঁকে শেষ করেছে তাঁর দুষ্টু ছেলে তারেক জিয়া, যে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে; যার পাসপোর্ট নেই, ভিসা নেই।তিনি আজ শনিবার ভোলার নতুনবাজার চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের এই নেতার দাবি, সরকারের চারটি বিজয় হয়েছে। প্রথম বিজয়—খালেদা জিয়ার সন্ত্রাসী, জঙ্গি তৎপরতা ও নাশকতামূলক কার্যকলাপ বানচালের বিজয়। খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল ও অসাংবিধানিক সরকার আনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ হত্যা করেছেন, ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়েছেন, পেট্রলবোমা মেরে শিশু, গাড়ির চালক, শ...
আজ থেকে বিনা মূল্যে ইন্টারনেট

আজ থেকে বিনা মূল্যে ইন্টারনেট

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশের ব্যবহারকারীরা আজ রবিবার থেকে বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অনন্য উদ্যোগ 'ইন্টারনেটডটওআরজি' (internet.org) প্রকল্পের আওতায় এ সুবিধা পাওয়া যাবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।বাংলাদেশে এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। আজ সকাল ১১টায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে বিনা মূল্যের ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড'-এ বিনা মূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়টি প্রথম আলোচনায় আসে। সম্মেলনে অংশ নেওয়া ফেসবুকের কর্মকর্তা আঁখি দাস বাংলাদেশে...