অসুস্থ কারাবন্দী বিএনপি নেতারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ‘গুরুতর অসুস্থ’ কারাবন্দী নেতারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এতে উদ্বেগ প্রকাশ করে অসুস্থ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি ত্বরান্বিত করার দাবি জানান তিনি। আজ বুধবার বিকেলে এক বিবৃতিতে খালেদা জিয়া এই দাবি জানান।খালেদা জিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, সহ সভাপতি শমসের মোবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, শামসুজ্জামান ও মোসাদ্দেক আলী, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আসলাম চৌধুরী, আবদুস সালাম পিন্টু ও আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বহু নেতা-কর্মী দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। এরা অনেকেই জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনীতিক, ...







