Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

মোহাম্মদপুরে স্কুলের উপাধ্যক্ষসহ সব পুরুষ কর্মীর অব্যাহতি

মোহাম্মদপুরে স্কুলের উপাধ্যক্ষসহ সব পুরুষ কর্মীর অব্যাহতি

জাতীয়, বিশেষখবর
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির পর অভিভাবকদের বিক্ষোভের মুখে বিদ্যালয় থেকে উপাধ্যক্ষসহ সব পুরুষ কর্মচারীকে কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে। এ ঘটনা নিয়ে মন্তব্য করার জন্য উপাধ্যক্ষ জিনাতুন নেছাকেও অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে এ ঘটনায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ২৫ মে পর্যন্ত প্রতিষ্ঠানটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।শনিবার সকাল থেকে মানববন্ধনসহ বিক্ষোভ ও ঘেরাওয়ের পর দুপুরে বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ম তামিম এই ঘোষণা দিয়ে অভিভাবকদের শান্ত করেন।তিনি বলেন, শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ইতিমধ্যে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করছে। কমিটির সুপারিশ পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে যৌন হয়রানির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থী ও ...
জাফর ইকবালের বিরুদ্ধে আ’লীগের বিক্ষোভ

জাফর ইকবালের বিরুদ্ধে আ’লীগের বিক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগ দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।শনিবার বিকালে সিলেটবাসীর ব্যানারে ওই মিছিলে ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্বীনব্রীজ এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। মিছিল ও সমাবশ থেকে লেখক ড. জাফর ইকবালের বিরুদ্ধে আপত্তিকর ভাষায় শ্লোগান দেয়া হয়।গত ৯ মে সরকার দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ড. জাফর ইকবালকে কটাক্ষ করে বক্তব্য রাখার পর থেকে ক্রমেই এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।এদিকে, সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশের হত্...
অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।যদিও শচীন কিংবা শেন ওয়ার্ন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এ বছরের জানুয়ারিতে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আমি ও শচীন খুব শিগগিরই একটা ঘোষণা দিতে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ঘোষণা ওই টি-২০ ক্রিকেট লিগ নিয়ে।অস্ট্রেলিয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, আন্ড্র ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো বিশ্ব তারকারা।প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে ভারতীয় কোম্পানি এসেল গ্রুপ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টে...
ইন্দোনেশিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার

ইন্দোনেশিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে নৌযানে ভাসতে থাকা প্রায় ৮০০ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌকাগুলোকে ডুবে যেতে দেখে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে তীরে আনে।নিউ ইয়র্ক টাইমস, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে।ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহের পূর্ব উপকূলে ভাসতে থাকা ওই অভিবাসীদের শুক্রবার সকালে তীরে আনেন স্থানীয় জেলেরা। পরে তাদের লাঙসা শহরে আনা হয়েছে।লাঙসা শহরের পুলিশ প্রধান সুনারিয়া জানিয়েছেন, তারা প্রথমিকভাবে তথ্য পেয়েছেন, মালয়েশিয়ার নৌবাহিনীর সদস্যরা তাদের ইন্দোনেশিয়ার জলসীমায় ঠেলে দিয়েছে। ইন্দোনেশিয়ার জলসীমায় আসার পর তাদের বহনকারী নৌযানগুলো ডুবে যাচ্ছিল। এসময় সেখানে উপস্থিত থাকা স্থানীয় জেলেরা তাদের নৌযান থেকে পারাপার করে নিজেদের নৌকায় করে তীরের আনেন।বার্তা সংস্থা্ রয়টার্সকে টেলিফোনে লাঙসার কর্মকর্তা খাইরুল নোভা বলে...
আইন মেনেই সালাহ উদ্দিনকে দেশে ফিরতে হবে

আইন মেনেই সালাহ উদ্দিনকে দেশে ফিরতে হবে

জাতীয়, বিশেষখবর
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দুই দেশের আইন মেনেই দেশে ফিরে আসতে হবে। একই সঙ্গে আইনের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে পরিবারের কাছে ফিরতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চলমান রাজনীতি বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী। সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ, মক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।সুরঞ্জিত বলেন, সালাহ উদ্দিনকে শুধু ভারতের নয় দেশের আইনী প্রক্রিয়া শেষ করেই পরিবারের কাছে ফিরতে হবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অনেকদিন পর মানুষ ভেবেছিল বিএনপি ...
হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র

হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজত আমিরের দফতরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফ আলী ও রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছে। বিমানে করে ঢাকা ...
দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ: অর্থপ্রতিমন্ত্রী

দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ: অর্থপ্রতিমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দুই বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের কোন গ্রামে বিদ্যুতায়ন ও রাস্তাঘাটের বাকী থাকবে না। শুক্রবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক উপজেলা সদরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সিলেটের তরুণ লেখক অনন্ত বিজয় দাশকে হত্যা করে মৌলবাদীরা আবারও জঙ্গি রাষ্ট্র বানাতে চায় শেখ হাসিনার সরকার তা হতে দেবে না।...
সর্বোচ্চ ৭৫ হাজার, সর্বনিম্ন ৮২৫০ বেতনের সুপারিশ

সর্বোচ্চ ৭৫ হাজার, সর্বনিম্ন ৮২৫০ বেতনের সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশের মাধ্যমে গঠিত পে-কমিশন বহুকাঙ্ক্ষিত রিপোর্ট পেশ করেছে। এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা আর সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।তিনি জানান, এদিন সকালে তার কাছে পে-কমিশন রিপোর্ট জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার প্রস্তাবনা রয়েছে। যা আগামীতে বিবেচনার মাধ্যমে চূড়ান্ত হবে। রিপোর্টটি এখনও আমার পুরোপুরি পড়া হয়নি। অর্থমন্ত্রণালয় পর্যালোচনা করার পর এ প্রস্তাব কেবিনেটে উঠেবে। তবে বাজেটের ব্যস্ততার কারণে ৪ জুলাইয়ের আগে সেটা আমি দেখতে পারব বলে মনে হয় না। তবে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর হবে।...