Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত

আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত

জনপদ, বিশেষখবর
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘নির্বাচন ও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনার মধ্যে সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন সময় এসেছে। আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হবে।রবিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।রওশন এরশাদ আরও বলেন, আসছে বাজেট অধিবেশনে যেহেতু সবাই এক হবো, তখন পার্টির সবাই বসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আর তখনই তা জানিয়ে দেওয়া হবে।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদিনকে পাওয়া গেছে, এজন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। উনি দেশে ফিরলে সব তথ্য মিলবে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় সেখানে (ভারতের মেঘালয়) গিয়েছেন?সংবাদমাধ্যমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদ ও আমার মধ্যে বিরোধ চলছে- গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর অসত্য...
ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সালাহউদ্দিনের স্ত্রী

ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সালাহউদ্দিনের স্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেখতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্ত্রী হাসিনা আহমেদ।রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২২৯ ফ্লাইটের একটি বিমানে করে তিনি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সোমবার সকালে তিনি আরেকটি বিমানে শিলং যাবেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার।সাবেক সংসদ সদস্য হাসিনার সঙ্গে তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলও গেছেন। শিলংয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও রয়েছেন। তিনি সালাহ উদ্দিনকে দেখেও এসেছেন।উল্লেখ্য, প্রায় ২ মাস ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয়ের শিলং পুলিশের হাতে আটক হন সালাহউদ্দিন। এরপর স্বামীকে দেখতে যাওয়ার জন্য তিনি ভারতীয় ভিসার আবেদন করেন। বর্তমানে সালাহউদ্দিন শিলং সিভিল হাসপাতালে...
সমুদ্রে অসহায়ের মতো ভাসছে অসংখ্য অভিবাসী

সমুদ্রে অসহায়ের মতো ভাসছে অসংখ্য অভিবাসী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, এখনও অসংখ্য অভিবাসি অসহায়ের মতো সমুদ্রে ভাসছে। এসব অসহায় মানুষ যেকোন সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কোনো দেশই তাদের আশ্রয় দিচ্ছে না। মানুষ হিসেবে আমাদের যে জবাবদিহিতা সেখানে আমরা কিভাবে বলবো যে আমরা আসলে একটা মনুষ্য সমাজে বসবাস করছি।রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ও আস বাংলাদেশ আয়োজিত মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।পহেলা বৈশাখে ঢাকায় ছাত্রীদের উপর যৌন অশালিন আচারননের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা ওই প্রতিষ্ঠানের দায়িত্ব। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ওপর যদি অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন হয়ে থাকে তাহলে সেই দায়দায়িত্ব ওই প্রতিষ্ঠা...
ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  আসন্ন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় দল ঘোষণার কথা জানায় বিসিবি। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত।বিশ্বকাপ থেকে ফিরে আসা নামুল হক বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও নেই আল আমিন হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরকে আগামী ২০মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। বৃদ্ধাঙ্গুলে চোট থাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিরে আসা আল আমিন হোসেন পাকিস্তানের মতো ভারতের...
নারী লাঞ্ছনাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

নারী লাঞ্ছনাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরিয়ে দিলে এক লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।   রোববার পুলিশের সদর দফতরে  সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।আইজিপি শহীদুল হক বলেন, নারী লাঞ্ছনার ওই ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য আমি এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করলাম।তিনি বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জনগণের সহযোগিতা প্রয়োজন।শহিদুল হক বলেন, বর্ষবরণে যৌন নিপীড়নের জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আমরা এর আগে এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সাংবাদিকদের সরবরাহ করেছি। আপনার তা প্রচার করেছেন। কিন্তু এ বিষয়ে এখনো কেউ তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি আমাদের। আমরাই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাই আটজনকে চিহ্নিত করেছি। এদের ছবি আবারো আপনাদের দেয়া হবে। আপন...
ছিটমহলবাসীর আর কোন কষ্ট থাকবে না

ছিটমহলবাসীর আর কোন কষ্ট থাকবে না

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছিটমহলবাসীর আর কোন কষ্ট থাকবে না। আমরা তাদের জন্য রাস্তাঘাটের উন্নয়ন করবো, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেব।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ভারতের দালালী করে আর আওয়ামী লীগ ভারতের কাছ থেকে নায্য দাবী আদায় করে। ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাংলাদেশের কুটনৈতিক সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুতের উন্নয়ন করে আর বিএনপি তা ধ্বংস করে। তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি-জামায়াত বিদ্যুতের জন্য কানসাটে ১৮জন মানুষের প্রাণ কেড়ে নেয়।তিনি আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ধংসের রাজনীতি করে। তারা সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাংলাভাই সৃষ্টি করেছিল। আওয়ামী লীগকে উৎখাত করতে খালেদা জিয়া আন্দোলনের ঘোষণা দি...
আবারও নেপালে ভূমিকম্প

আবারও নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আবারও ভূমিকম্প হয়েছে নেপালে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে দেশটিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উ‍ৎপত্তিস্থল ছিল নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।...
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান সালাহউদ্দিন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান সালাহউদ্দিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভারতের মেঘালয়ে বন্দী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে ফেরার বিষয়ে সুস্পষ্ট কিছু না বললেও সিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান বলে জানিয়েছেন। তাকে দেখতে যাওয়া বিএনপি নেতা আব্দুল লতিফের কাছে শারীরিক অসুস্থতার অভিযোগ করে তিনি এ কথা জানান।সালাহউদ্দিন সিঙ্গাপুরের মতো চিকিৎসা পাচ্ছেন না, তা ভারতের গোয়েন্দাদেরও জানিয়েছেন। তবে শিলং হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তিনি মোটামুটি সুস্থই আছেন- তেমন বড় কোনও সমস্যা নেই।চিকিৎসকেরা বলেন, শারীরিক আর মানসিকভাবে স্থিতিশীল আছেন সালাউদ্দিন আহমেদ। তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে- সব রিপোর্ট এখনও হাতে না পাওয়া গেলেও তিনি মোটের ওপর সুস্থু। তবে পুরনো হৃদরোগ আর কিডনির সমস্যার কথা বলেছেন সিভিল হাসপাতালের ডাক্তাররা।শুক্রবার বিকেলে সালাউদ্দিন আহমেদ তাঁর সঙ্গে দেখা করতে আসা বি এন পি নেতা আব্দুল লতিফ জনিকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আর চিকিৎসার ব্যাপারে জানিয়ে ব...