রমজানে পণ্যের দাম স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী
সামনের রমজানে চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি মজুদ থাকায় দাম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, ''রমজান উপলক্ষে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, ছোলা, রসুনসহ নিত্যপণ্যের চাহিদামাফিক পর্যাপ্ত মুজদ আছে। কোনো পণ্যের সংকট বা সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে না। এ জন্য আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কেবলমাত্র রমজান নয়, সারা বছর নিত্যপণ্যের মূল্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।'' মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ''ব্যবসায়ীরা বিশেষ করে বড় আমদানিকারকরা আমাদের আশ্বস্ত করেছে, নিত্যপণ্যের মজুদ ও সরবরাহের মধ্যে সমন্বয় করবেন। আর পর্যাপ্ত মজুদ থাকায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না।'' তবে রমজানে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।তোফায়েল...







