Friday, September 11Welcome khabarica24 Online

শিলংয়ে সালাহ উদ্দিনের স্ত্রী

image_223341.salauddin11

বামীর সঙ্গে দেখা করতে শিলংয়ে পৌঁছেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ। সোমবার দুপুরে আসামের গুয়াহাটি থেকে সড়কপথে শিলং পৌঁছান তিনি।রবিবার বিকালে ভারতের ভিসা হাতে পেয়ে রাতেই কলকাতার উদ্দেশে বিমানে ঢাকা ছাড়েন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। রাত পৌনে ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি শিলংয়ের পথে কলকাতায় পাড়ি জমান। রাতে তিনি সেখানেই অবস্থান করেন।আজ স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তিনি বিমানে গৌহাটি যান। সেখান থেকে সড়কপথে শিলংয়ে পৌঁছান।হাসিনা আহমেদের সঙ্গে রয়েছেন সালাহ উদ্দিনের বোন জামাই মাহবুবুল কবির মুনমুন। রবিবার রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারা। প্রথমে সড়কপথে যাওয়ার প্রস্ততি থাকলেও শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে বিমানপথে শিলং যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর সোমবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের। পরদিন সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।