Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশকে আরেকটি জাহাজ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরেকটি জাহাজ দিল যুক্তরাষ্ট্র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে জাহাজ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ডের কার্টার রাশ 'বিএনএস সমুদ্র অভিযান' বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যালামেডায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের দ্বীপে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এরপর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের দেওয়া দ্বিতীয় জাহাজ হিসেবে 'বিএনএস সমুদ্র অভিযান' নৌবাহিনীতে যুক্ত হলো। ৩৭৮ ফুট দৈর্ঘ্যের 'বিএনএস সমুদ্র অভিযান' বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ সমুদ্রজয়ের সহযোগী হিসেবে থাকবে নৌবাহিনীতে।...
থাই জঙ্গল থেকে উদ্ধার ৯১ জনই বাংলাদেশি

থাই জঙ্গল থেকে উদ্ধার ৯১ জনই বাংলাদেশি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
থাইল্যান্ডের জঙ্গলে আরও ১১৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৯১ জনই বাংলাদেশী। বাকী ২৬ জন রোহিঙ্গা। শুক্রবার দেশটির সঙ্খলা প্রদেশের রাত্তাফাম জেলার মালয়েশিয়া সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। ওই প্রদেশের প্রদেশের উপগভর্নর একারাত সিসেন এর বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েয়ে, শুক্রবার মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের রাত্তাফাম থেকে ১১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা। বাকীরা সবাই বাংলাদেশের নাগরিক।’প্রতিবেদনে প্রদেশের উপগভর্নর আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে যারা মানবপাচারকারীদের ফাঁদে পড়ে এখানে এসেছে তাদেরকে সামাজিক উন্নয়ন ও মানবিক নিরাপত্তা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। অন্যদিকে, যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এমনকি...
পরোয়ানা পেলেই খালেদার বিরুদ্ধে ব্যবস্থা

পরোয়ানা পেলেই খালেদার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও আহতের ঘটনার মামলায় দাখিলকৃত চার্জশিটের ভিত্তিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেলেই খালেদাসহ  পলাতক আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করবে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ির মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা এবং অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের একটি টহল দল এবং স্থানীয়রা নিক্ষেপকারীদের ধাওয়া করে। এঘটনায় হতাহতের সংখ্যা ছিল অন্তত ২৯ জন। এর মধ্যে নুরে আলম নামের এক যাত্রী মারাও যান। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের হয়।মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইন...
সীমান্ত বিল পাসে বিএনপির অভিনন্দন

সীমান্ত বিল পাসে বিএনপির অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীসহ জনগণকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জান রিপন এ অভিনন্দন জানান।তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে বিলটি পাস করায় আমরা ভারতের প্রধানমন্ত্রীসহ দেশটির জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।আসাদুজ্জান রিপন অভিযোগ করেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র চুক্তি কর‍ার আগে দেশে বিদ্যমান অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে চুক্তির বিষয়াদি নিযে আলোচনায় সে রাষ্ট্রের সরকার। কিন্তু স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে বাংলাদেশের সরকার কারও সঙ্গেই আলোচনা করেনি। এখন সেখানে কী রাখা হয়েছে, কী রাখা হয়নি- তা আমরা বুঝতে পারছি না, চুক্তিটি প্রকাশ হলে বোঝা যাবে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে।যাত্রাবাড়ীতে বাসে...
ব্রিটেন পার্লামেন্টে গেলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ

ব্রিটেন পার্লামেন্টে গেলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রিটেনের ৫৬তম জাতীয় নির্বাচনে তৃতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।লেবার পার্টির প্রার্থী টিউলিপ ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। এ আসনটি বাঙালি অধ্যূষিত হিসেবে পরিচিত।টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটে ২২ হাজার ৮৩৯।২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্গ্নেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে টার্গেট সিট বানিয়েছিল। টিউলিপের এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। তবে এবছর ১১৩৮ ভোটের ব্যবধানে আসনটিতে...
পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাকিব ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে অসুস্থতার জন্য খেলতে পারেননি শাহাদাত হোসেন।ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি করে উইকেট পেয়েছেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মোহাম্মদ শহীদের চতুর্থ বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত পাকিস্তান ৭ রান তুলেছে। ৯ উইকেট হাতে থাকা সফরকারীদের লিড ৩৬১ রান।এর আগে বাংলাদেশকে ২০৩ গুটিয়ে দিয়েও খুলনা টেস্টের ভয় পাকিস্তানের ঘাড়ে ভর করে। গত টেস্টে প্রায় দুইদিন ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল স্বাগতিকরা। তাই বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা।প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকে স্বাগতিকরা।...
খালেদাকে গ্রেপ্তারের দাবিতে জনতার অভিযাত্রা

খালেদাকে গ্রেপ্তারের দাবিতে জনতার অভিযাত্রা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে সিলেট অভিমুখে জনতার অভিযাত্রা শুরু করেছে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পরিষদের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেট থেকে অভিযাত্রাটি শুরু হয়েছে।এ অভিযাত্রাটি সিলেট যাওয়ার পথে সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শাহে প্রতাপ, দুপুরে ভৈরব বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাসস্ট্যান্ড, বিকেলে হবিগঞ্জ, সন্ধ্যায় মৌলভীবাজার বেরীর পাড় মিনিবাস স্ট্যান্ডে পথসভা করবে বলে জানায় শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।...
আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এমন একজন খেলোয়াড় তিনি যার ধারাবাহিকতা দারুণ। আর এই ধারাবাহিকতাই আজহার আলীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির প্রয়োগ তিনি দেখালেন ঢাকা টেস্টে। ক্লান্তিহীন ব্যাটিংয়ে কি কাণ্ডটাই না করে যাচ্ছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সামনে ক্লান্ত হয় বাংলাদেশ দল, ক্লান্তি বা শ্রান্তি আসে না আজহারের। তিনি ব্যাট করে চলেন। এবং এরই পুরস্কার হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন আজহার। ঢাকা টেস্টের আয়ু যতক্ষণ প্রায় ততক্ষণই ব্যাট করছেন আজহার। তার অসীম ধৈর্যে ডাকা টেস্টে প্রথম ইনিংসের রানের পাহাড়ই গড়তে শুরু করেছে পাকিস্তান। শেষ খবর, ৪ উইকেটে ৪৯৬ রান পাকিস্তানের। আজহার ২০৫ এবং আসাদ শফিক ৯২ রানে ব্যাট করছেন।দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই নেচে ওঠে মিরপুর স্টেডিয়াম। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক তখন ৯ রানে দাঁড়িয়ে। তাকে পরিস্কার বোল্ড করে এই টেস্টে নিজের প্রথম উইকেট শিকার করেন সাক...