Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

সিদ্ধিরগঞ্জে পাটের গুদামে আগুন

সিদ্ধিরগঞ্জে পাটের গুদামে আগুন

বিশেষখবর
  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি পাটের গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে গুদামটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের কয়েকটি বসত ঘরেও এ আগুন ছড়ায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রণে আনে।...
সুন্দরবনে নিমজ্জিত জাহাজ উদ্ধারে কাজ শুরু, মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

সুন্দরবনে নিমজ্জিত জাহাজ উদ্ধারে কাজ শুরু, মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর  লাইটারেজ জাহাজটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে অর্ধ নিমজ্জিত জাহাগের অভ্যন্তরে থাকা গতিল পটাশ সার বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন লাগিয়ে অন্য কার্গোতে স্থান্তরিত করার কাজ শুরু হয়েছে। বর্তমানে একটি মেশিন দিয়েই এ কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।সুন্দরবন শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ  মোবাইল ফোনে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরও একটি বালু উত্তোলনকারী মেশিন আনা হচ্ছে সেটি ঘটনাস্থলে পৌঁছালে দুটি মেশিনের মাধ্যমে কার্গোর মধ্যে থাকা গলিত পটাশ সার  দ্রুত অপসারণ করা সম্ভব হবে।এদিকে বুধবার রাতে শরনখোলা থানায় এক কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করে সারবাহী লাইটারেজ জাহাজ এম ভি জাবালে নূর- এর মালিক আমিনুল ইসলাম, চালক মো: হাফিজুর রহমানসহ ওই কার্গোর...
চট্টগ্রাম সিটি করপোরেশন : কাউন্সিলররা দায়িত্ব পাচ্ছেন না এখনই

চট্টগ্রাম সিটি করপোরেশন : কাউন্সিলররা দায়িত্ব পাচ্ছেন না এখনই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  শপথ নিয়েও নবনির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশন কাউন্সিলরা এখনই দায়িত্ব পাচ্ছেন না। এজন্য আগামী ২৬ জুন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।সূত্র জানায়, ২০১০ সালের ১০ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬ জুন শপথ গ্রহণের পর করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেন মেয়র মনজুর আলম ও কাউন্সিলররা। সে হিসেবে পাঁচ বছর পূর্ণ হচ্ছে চলতি বছর ১০ জুন। ২৬ জুন দায়িত্বকাল শেষ হবে মেয়র ও কাউন্সিলরদের। ফলে বিধি অনুযায়ী ২৬ জুনের পর দায়িত্ব গ্রহণ করতে পারবেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, বিধি অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়র থেকে পদত্যাগ করেছেন এম মনজুর আলম। কিন্তু করপোরেশনের কোনো কাউন্সিলরকে ...
খালেদা জিয়ার সময় চেয়ে আবেদন

খালেদা জিয়ার সময় চেয়ে আবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণ ও বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যস্ততা থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে  এ আবেদন করেন।সময়ের আবেদনে আরও উল্ল্যেখ করা হয়, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দুটির বিচারক বদলি চেয়ে হাইকোর্টে রিট পিটিশন শুনানির জন্য রয়েছে। সব দিকে বিবেচনা করে মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন আবেদন ক...
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪৫ জন

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪৫ জন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।পদোন্নতি প্রাপ্তরা হলেন: মো. ইকবাল (অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ঢাকা), মো. সানা শামীনুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা), মো. মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার, চলতি দায়িত্বে, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা), মো. হুমায়ুন কবির (অতিরিক্ত পুলিশ সুপার, টিডিএস, ঢাকা), মো. গিয়াস উদ্দিন আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা), মো. আব্দুর রাজ্জাক (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা), সাহেলী ফেরদৌস (অতিরিক্ত উপ-কমিশনার, ডিএমপি, ঢাকা), মোছাঃ ফরিদা ইয়াসমিন (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, ঢাকা),  শাহীনা ...
শপথ নিলেন নবনির্বাচিত তিন মেয়র

শপথ নিলেন নবনির্বাচিত তিন মেয়র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ পড়ানো হয়। নির্বাচনের এক সপ্তাহের মধ্যে মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়ান হল।প্রথমে তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, লেখক সৈয়দ শামসুল হকসহ সহস্র নাগরিক কমিটির সদস্য, ঢাকার দুই মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং তিন মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গত ২৮ এপ্রিল তিনি সিটি নির্বাচনের পর ৩৬ ঘণ্টার মধ্যে বিজয়ী প...
সুন্দরবনে নিমজ্জিত সার বোঝাই জাহাজ উদ্ধার হয়নি, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে নিমজ্জিত সার বোঝাই জাহাজ উদ্ধার হয়নি, তদন্ত কমিটি গঠন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর নামের লাইটারেজ জাহাজটি বুধবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। এছাড়া অপসারণ করা যায়নি জাহাজের খোলে থাকা গলে যাওয়া অবশিষ্ট্য পটাশ সার।গত সোমবার বিকেলে তলা ফেটে জোয়ারের পানিতে জাহাজটিতে থাকা অধিংকাশ পটাশ সার পানিতে মিশে সুন্দরবনের বিভিন্ন খালের পানিতে ছড়িয়ে পড়েছে।এদিকে সারবোঝাই জাহাজ ডুবিতে সুন্দরবনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখ করে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ থানায় লাইটারেজ জাহাজ কতৃপক্ষকে আসামি করে শরণখোলা থানায়  মামলা করেছে।এছাড়া ঘটনা তদন্তে বাগেরহাটের জেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ পৃথক দুটি কমিটি ঘঠন করেছে।বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি ৭ আগামী দিনের মধ্যে ও পূর্র্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা...
কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়। কিন্তু কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না।রবিবার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।এ জেড এম নাসির উদ্দিন তার স্ত্রী, দুই সন্তান এবং চট্টগ্রাম আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনে আসেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কমিশনার এ সময় উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের আন্দেলনের সময় রাস্তায় ছিলো না। সিটি করপোরেশন...