Tuesday, July 28Welcome khabarica24 Online

সিদ্ধিরগঞ্জে পাটের গুদামে আগুন

fire_259901

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি পাটের গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে গুদামটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের কয়েকটি বসত ঘরেও এ আগুন ছড়ায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রণে আনে।