তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত
তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা সরকার চাইলে এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকলে ফলাফলও অন্য রকম হতে পারতো।আজ রবিবার সকালে চারদিনের সফরে রংপুরে পৌঁছেছেন এরশাদ। পরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।এরশাদ বলেন, নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গেছে। এটি রাজনৈতিক শিষ্টাচার নয়। তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফলও অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। তা না হলেও পারতো। সরকার চাইলে তা এড়ানো যেতো। এটা ভোটের ইতিহাসে খারাপ মডেল সৃষ্টি করবে।এরশাদ আরও বলেন, বিএনপির প্রতি এখন দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানু...







