ধলপুরে হেলে পড়া সাততলা ভবনটি সিলগালা
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচু বাগান এলাকায় একটি সাততলা আবাসিক ভবন হেলে পড়ার পর সেটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে সিলগালা করে দিয়েছে পুলিশ। এ সময় ওই ভবনের বাসিন্দাদের বিক্ষোভ করতে দেখা যায়। বাসিন্দাদের দাবি, হঠাৎ করে শূন্য হাতে কোথায় গিয়ে উঠবেন তারা।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলে পড়া ভবনটি সিলগালা করা হয়।এ প্রসঙ্গে পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, শুক্রবার সকালের দিকে ধলপুর এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন। সেই সঙ্গে রাজউকের একটি প্রতিনিধিদলও ভবনটি পরীক্ষা করতে আসেন। পুলিশ সকাল থেকেই ভবনের বাসিন্দাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে।বিকেলের দিকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু নমুনা নিয়ে যান রাজউকের প্রতিনিধিদল। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ওই ভবনে বাসিন্দাদের উঠতে দেওয়া হবে না। বাসিন্দাদের নিরাপত্তার খাতিরেই এ পদক্...







