Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সৌদি সরকারের পক্ষ থেকে ইয়েমেনের ওপর স্থল-হামলা চালানোর নির্দেশ আসতে পারে- এই ভয়ে  প্রায় ৪ হাজার সৌদি সেনা সীমান্তের ঘাঁটিগুলো থেকে পালিয়ে গেছে।ইউরোপের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে গবেষণা সংস্থা 'গ্লোবাল রিসার্চ' এই তথ্য জানিয়েছে।ইরাকের নাহরাইন নেট নিউজও জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে তাদের কূটনীতিকরা বলেছেন, সৌদি সেনারা ইয়েমেন সীমান্ত সংলগ্ন সামরিক ঘাঁটি ও সেনা-কেন্দ্রগুলো থেকে দলে দলে পালিয়ে গেছে।অন্য এক রিপোর্টে জানা গেছে, দশ হাজারেরও বেশি সৌদি সেনা দেশটির নানা সামরিক ইউনিট ও ন্যাশনাল গার্ড বাহিনী থেকে পালিয়ে গেছে।বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে স্থল-অভিযান চালানোর মতো শক্তিশালী মনোবল ও নৈতিক সাহস সৌদি সশস্ত্র বাহিনীর নেই এবং এ ধরনের অভিযান চালানো হবে সৌদি আরবের জন্য আত্মহত্যার শামিল।ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনী, হুথি যোদ্ধা ...
২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

জাতীয়, বিশেষখবর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা।মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে প্রবৃদ্ধির হার ছিল ২.০ শতাংশের বেশি। আগের চেয়ে এই প্রবৃদ্ধির হার উল্লেখ্যযোগ্য। ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা করলে এটি হবে আর্থিক দিক থেকে শক্তিশালী প্রবৃদ্ধি।অর্থমন্ত্রী আজ তার সচিবালয়ের কার্যালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।তিনি আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে প্রায় তিন লাখ কোটি টাকা।...
নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বাসযোগ্যও হয়নি

নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বাসযোগ্যও হয়নি

বিশেষখবর
নজিরবিহীন কারচুপি তিন সিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি অতীতের সব কর্মকাণ্ডকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মাঝপথে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণাকে বিতর্কিত আখ্যায়িত করে তারা বলেছে, এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন ঝুঁকি সৃষ্টি হলো। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় গভীর হতাশা ও উদ্বেগও জানিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও পেশিশক্তির অপপ্রয়োগে ব্যাপক অনিয়ম সংঘটিত ...
চসিকের নতুন মেয়র নাছির

চসিকের নতুন মেয়র নাছির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক'র নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। চসিকের মোট ৭১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে ‘হাতি’ প্রতীক নিয়ে নাছির সর্বমোট ৪,৭৫,৩৬১ ভোট পেয়েছেন। অার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৩,০৪৮৩৭ ভোট। তার প্রতীক ছিল কমলালেবু।চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে সর্বশেষ এ ফলাফলে ঘোষিত হয়। রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন এ ফলাফল ঘোষণা করেন। ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাকায় মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরুর পরপরই চট্টগ্রাম সিটি করপোর...
নেপাল ভ্রমণে সতর্কতা জারি

নেপাল ভ্রমণে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার মানুষ হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে।এদিকে, শনিবারের প্রথম ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। এরমধ্যে গতকাল মঙ্গলবারও দুই আফটার শকের কবলে পড়ে প্রতিবেশি এই দেশটি। এ কারণে এখনও দেশটির লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।...
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতির বুকে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।এর আগে, গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি।...
নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

জাতীয়
তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গত দুদিনে ও আজকে অনেক অভিযোগ পেয়েছি এবং সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমাদের পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী আপনারা (মিডিয়া) যেতে পারবেন। গোপন স্থান (যেখানে সিল মারেন ভোটাররা) ছাড়া অন্যত্র সব জায়গায়ই আপনারা যেতে পারবেন। তবে অনেক লোক এক সঙ্গে যেতে পারবে না।নির্বাচনে মিডিয়াকর্মীদের বিভিন্নভাবে বাধা ও হয়রানি করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে কাজী রকিবউদ্দীন বলেন, কারা আপনাদের বাধা দিয়েছে। তাদের নাম বা পরিচয় দেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।নির্বাচনে ভোট জালিয়াতিসহ বিভিন্ন ঘটনার পরও কেন সেনাবাহিনী নামানো হল না এমন প্রশ্নে তিনি বলেন, যদি সেখানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন তারা যদি বলেন পরিস্থিতি নিয়ন...
যেকোনো উপায়ে জয়লাভ আসলে জয় নয়

যেকোনো উপায়ে জয়লাভ আসলে জয় নয়

জাতীয়, স্লাইড
  নির্বাচনে যেকোনো উপায়ে জয়লাভ আসলে কোনো জয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার এক আনুষ্ঠানিক  টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে তিনি ঢাকা উত্তরের এক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তখন সুষ্ঠু নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল বলে জানান বার্নিকাট। আরেক টুইট বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিটি নির্বাচনে সহিংসতা হতাশাজনক। পাশাপাশি তিন সিটিতে বিএনপির নির্বাচন বয়কট করাও হতাশাজনক।'এর আগে সোমবার তিনি এক টুইট বার্তায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলে মন্তব্য করেছিলেন। আগামীকালের [আজকের] ভোট এই স্পিরিটের একটি উদাহরণ হবে বলেও টুইটে লিখেছিলেন তিনি।মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদ...