Sunday, October 25Welcome khabarica24 Online

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

presient-001_78155

বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতির বুকে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।এর আগে, গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি।