Tuesday, July 28Welcome khabarica24 Online

রিংটোনে, ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধ

highcorut_80570

মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহারকে অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।দেশের দুই মোবাইল ফোন অপারেটরের করা আপিলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই রায় দেন।এই রায়ের ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধই থাকল।২০০৬ সালে জাতীয় সঙ্গীতকে রিংটোন, ওয়েলকাম টিউন ব্যবহারের বিরুদ্ধে কালিপদ মৃধা হাই কোর্টে এই রিট আবেদন করেন।তার যুক্তি ছিল, সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক সংরক্ষণের কথা বলা আছে। এ ছাড়া ১৯৭৮ সালের জাতীয় সংগীত বিধানে ২০টি ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশনের কথা বলা হয়েছে। কিন্তু মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার সংবিধান ও আইনের পরিপন্থী।তার আবেদনের ওপর শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের হাই কোর্ট বেঞ্চ ২০১০ সালের ৫ অগাস্ট মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার অবৈধ ও বেআইনি ঘোষণা করে। পরে দু’টি মোবাইল ফোন অপারেটর রায়ের বিরুদ্ধে আপিল করে। সোমবার সর্বোচ্চ আদালতের রায়ে তা খারিজ হয়ে গেল।