Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের ১১ জন নিহত

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের ১১ জন নিহত

বিশেষখবর, স্লাইড
ঝিনাইদহের বারোবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন । আহতদের ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর-কনে বাহী প্রাইভেটকারটি দুর্ঘটনার সামান্য আগেই রেলক্রসিং পার হওয়ায় তারা প্রানে বেঁচে যায়।নিহতরা হলো শৈলকুপার ফুলহরি গ্রামের বিমল বিশ্বাস (৩০ ) সুধির (৩৫) সুজয় (৩০) বিপ্লব (৩০) স্বপ্না সাহা (৩০) সুভন (৩০) অলক (৩০) কৌসিক (৮) পান্না সাহা (১৬) ও ফরিদপুর জেলার কানাইপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাস (৩০)।শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খুলনার সাথে শুক্রবার বেলা পৌনে ১২টা পর্যন্ত সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। অতপর উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার আট ঘন্টা পর খুলনা-রাজশাহী রেল পথে ট্রেন যোগাযোগ শুরু হয়।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন বর যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ উপজেলা...
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা : ৪০ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা : ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
ইসরাইল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনারা গাজার রাফাহ ও খান ইউনুস শহরে বিমান ও ট্যাংকের হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ ফিলিস্তিনি শহীদ ও ২০০ আহত হয়েছে। এসময় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি বাহিনী হামলা চালালে হামাস যোদ্ধারাও পাল্টা জবাব দিয়েছেন। রাফাহ শহরে হামাসের হামলায় ইসরাইলের আরো ১৫ সেনা নিহত হয়েছে বলে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে। তবে, ইসরাইল মার্কিন এনবিসি টেলিভিশনকে দুই সেনা নিহত ও একজন আটকের কথা স্বীকার করেছে।গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের পর ৭২ মিনিট না পেরোতেই ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর ট্যাংকের গোলার আঘাত হানে। দক্ষিণাঞ্চলীয় গাজার পূর্বের রাফা শহরে ট্যাংকের গুলিতে আরো ১৫ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফ আল কিদরা এবং গাজা পুলিশের মুখপাত্র আইমান বাতেনিজি...
মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

জাতীয়, স্লাইড
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা ৪ আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ট্রেনটি চট্টগ্রাম থেকে কমলাপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, 'ট্রেনের ধাক্কায় ওই গাড়ির তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।' তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।...
বিএনপির আন্দোলন নিয়ে আশঙ্কার কিছু নেই

বিএনপির আন্দোলন নিয়ে আশঙ্কার কিছু নেই

বিশেষখবর
বিএনপির আন্দোলন নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, তারা ইতিমধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছে। আন্দোলন গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার তাতে বাধা দেবে না।এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ ১২টা ২০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। প্রথমেই তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্চা বিনিময় করেন।বিএনপির আন্দোলনে সরকার সহিংসতার আশঙ্কা দেখছে না বলে জানিয়ে সৈয়দ আশরাফ ইসলাম বলেন, বিএনপির আন্দোলন নিয়ে ভাবছি না। আমরা ১৫ আগস্টের শোক দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ঈদের বাড়ি থেকে মানুষ যেন কর্মস্থলে আসতে পারে এ জন্য সবার সহ...
দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আ’লীগ: ফখরুল

দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আ’লীগ: ফখরুল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি শার্ন্তিপূর্ণ কর্মসূচি দিতে চায় কিন্তু ক্ষমতাসীন আওয়ামী সরকার সংলাপের পথ বন্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতীতের আন্দোলনে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, এবারের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। বিএনপির মূখপাত্র বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতা হলে ভালো হয় অন্যথায় আন্দোলনের বিকল্প কোন পথ নেই। আন্দোলনের মাধমেই দাবি আদায় করা হবে। অতীত আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, এবার তীব্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে সরকার পতনের কর্মসূচি...
গাযা অভিযানে ইসরাইলের ১৬ হাজার সৈন্য তলব

গাযা অভিযানে ইসরাইলের ১৬ হাজার সৈন্য তলব

আন্তর্জাতিক, স্লাইড
গাযায় অব্যাহত বিমান এবং ট্যাংক হামলার মধ্যে আরো ১৬,০০০ সৈন্য তলব করেছে ইসরাইল। খবর বিবিসির। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি হোক আর না হোক, তিনি গাযার সুড়ঙ্গপথগুলো ধ্বংস করেই ছাড়বেন। গাযায় ইসরাইলি বাহিনীর প্রধান বলেছেন, যেসব সুরঙ্গ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে অনুপ্রবেশ করে, সেগুলো ধ্বংস করতে আরো কিছু দিন সময় লাগবে। গাযায় ক্ষমতাসীন সংগঠন হামাস ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এখন ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন। বুধবার জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি বোমা হামলায় ১৫জন নিহত হওয়ার পর সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ঘুমন্ত শিশুদের উপর হামলার মতো লজ্জার আর কিছু হতে পারে না। “এই আক্রমণ ভয়ানক নিষ্ঠুর এবং একেবারে অগ্রহণযোগ্য, যার জবাবদিহিতা ও বিচার প্রয়োজন,” তিনি ...
পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জাতীয়, স্লাইড
রমজান এবং ঈদ-উল-ফিতরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পুলিশের আইজিপিসহ উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিকট নিরাপদ ঈদ উদযাপনে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ জন্য তিনি আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় অতিরিক্ত আইজিপি এ. কে. এম. শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী...
মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ২২টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৫০ রাউন্ড কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দু’গ্রুপের নেতা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হান্নান ও শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানসহ মিজান শেখ, টোকন মোল্ল্যা, রাকিব হাসান ও জানো বিশ্বাসকে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হান্নান ও শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ...