Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল : জাতিসংঘ

গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল : জাতিসংঘ

আন্তর্জাতিক, বিশেষখবর
গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল এমনটি জানিয়েছে জাতিসংঘ।শনিবার জাতিসংঘ জানায়, গত ৮ জুলাই হামলা শুরু করে গাজার ২৯৬ জনের বেশি শিশু-কিশোরকে হত্যা করেছে ইসরায়েল।ইউনিসেফ জানায়; ৮জুলাই থেকে শুরু করে ২ আগস্ট সকাল ১১টা পর্যন্ত এ তথ্য তাদের হাতে রয়েছে। নিহত শিশুদের মধ্যে ১৮৭ জন ছেলে এবং ১০৯ জন মেয়ে আছে। যাদের ২০৩ জনের বয়স ১২ বছরের নিচে।গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত প্রায় সাড়ে িএক হাজার ৬০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় সাড়ে আট হাজার।অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এ পর্যন্ত তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছে। সূত্র : আরব নিউজ...
সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : এরশাদ

সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : এরশাদ

জাতীয়, স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। যে সরকার সুশাসন দিতে পারে না, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। সরকার সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এ লুটপাট করার কারণেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষ পরিবর্তন চায়। এই সরকারে দলীয়করণ দখল ছাড়া আর কিছুই নেই। এভাবে দেশ চলতে পারে না। মানুষকে এসব বলতে হবে।আজ শনিবার শরিয়তপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন। বনানীর কার্যালয়ে এ মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, কত মানুষ নিরুদ্দেশ, ছেলেমেয়েরা তাদের অপেক্ষায় আছে। তারা ফিরে আসবে কি না, তা কেউ জানে না। দেশে নিরাপত্তা নেই। কে কখন কাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না। আ...
খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান হানিফের

খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান হানিফের

বিশেষখবর
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতির শোকের দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন।হানিফ বলেন, 'বেগম খালেদা যদি এই দিনে কেক কেটে জন্মদিন পালন করেন তাহলে তিনি আবারও প্রমাণ করবেন তিনি বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মার সাথে এখনো আছেন।'হানিফ আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যই আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, 'আমরা আশা করি তারা এ ম...
দ্রুত অনুশীলনে ফিরছেন নেইমার

দ্রুত অনুশীলনে ফিরছেন নেইমার

খেলাধুলা, খেলার মাঠ
দ্রুত অনুশীলনে ফেরার আশাবাদ ব্যক্ত করছেন ব্রাজিল তারকা নেইমার। ১৮ আগস্ট মেক্সিকোয় গাম্পার ট্রফির ফাইনালে খেলারও আশা করছেন তিনি। জাপানে একটি স্পনসরশিপ প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে এসব কথা জানান নেইমার। গত মওসুমে বড় কোন আসরের শিরোপা জিততে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ছয় বছর পর গত মওসুমেই শিরোপা বঞ্চিত থাকতে হয় বার্সাকে। ব্রাজিলের বিশ্বকাপ দু:স্বপ্ন ভুলতে বার্সেলোনার হয়ে এ মওসুমে ভালো করার প্রত্যাশা করছেন নেইমার। ২২ বছর বয়সী তারকা বলেন, ‘ধাপে ধাপে আমার পিঠের চোট কাটিয়ে উঠছি। শতভাগ সুস্থ হয়েই আমি মাঠে নামব। আমি একটি ভাল মওসুমের প্রত্যাশা করছি। সেই সঙ্গে ভাল ফলাফলের জন্য সতির্থদের সহযোগিতা করতে চাই। আশা করছি, আমারা শিরোপা জিততে পারব।’ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে হুয়ান জুনিগার কারা ফাউলে মেরুদন্ডে মারাত্মক আঘাত পান নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন...
সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকী আর নেই

সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকী আর নেই

জাতীয়
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পানিসম্পদমন্ত্রী এল কে সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের পরিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হবে। রোববার সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। দুপুর ১২টায় আগ্রাবাদ জাম্বুরি মাঠ ও বাদ জোহর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে মরহুমের নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে। বিকেল চারটায় সীতাকুণ্ড স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এলকে সিদ্দিকীর মৃত্যুতে বিএনপি চে...
কয়েকদিনের মধ্যেই ২০ দলীয় জোটের কর্মসূচি: রিজভী

কয়েকদিনের মধ্যেই ২০ দলীয় জোটের কর্মসূচি: রিজভী

বিশেষখবর
কয়েকদিনের মধ্যে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আর এ কর্মসূচিগুলো গণতন্ত্রস্বীকৃত এবং আইনসঙ্গত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ার নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী ঈদের দিন মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে সস্ত্রীক নিজ জেলা কুড়িগ্রামে এসেছিলেন।এই আন্দোলনের পরবর্তী রূপ কী রকম হবে এবং কতটুকু তীব্র হবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে উল্লেখ রিজভী বলেন, সমাবেশের অধিকার, কথা বলার অধিকার সংবিধান স্বীকৃত। কিন্তু এই সরকার ক্রমাগতভাবে মানুষের কণ্ঠরোধ করে চলেছে। সরকার বিরোধী দলের অধিকার হরণ করেছে দাবি করে তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার সেটিকে সরকার ভয়াবহভাবে...
বিএনপি জামায়াত জোটের হুমকিতে সরকার চিন্তিত নয়

বিএনপি জামায়াত জোটের হুমকিতে সরকার চিন্তিত নয়

বিশেষখবর
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি জামায়াত জোট আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছে। তাদের আন্দালনের হুমকিতে সরকার চিন্তিত নয়। শুক্রবার বিকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে এসব কথা বলেন। নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সরকারের সুশাসনের ফলে দেশবাসী শান্তি ও স্বস্তিতে বাস করছেন। সরকারের সুব্যবস্থাপনার কারনেই পবিত্র ঈদুল ফিতরে দেশের মানুষ সহজে গ্রামে যেতে পেরেছেন। ঈদে রাজধানীসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষ জনক ছিল। তিনি বলেন, আন্দোলনের নামে যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি জ্বালাও, পোড়াও, নরহত্যাসহ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তা দেশবাসী ভুলে যাননি। যারা জনবিচ্ছিন্ন তাদের ডাকে কেউ সাড়া দেবেননা। যত আন্দোলনের...
ফেসবুকে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু

ফেসবুকে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
এবার থেকে ফেসবুকের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইউজাররা। শুক্রবার Internet.org' নামক মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন মার্ক জুকারবার্গ। এই অ্যাপের সাহায্যে স্বাস্থ্য, চাকরি ও স্থানীয় নানা বিষয়ে মোবাইলে জানতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের বিনামূল্যে প্রাথমিক ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকা উচিত্‍, স্বাস্থ্য, চাকরি ও যোগাযোগের মতো বেশ কিছু জরুরি সুবিধা নিয়ে আসা হয়েছে এই অ্যাপসে। আরও বেশি দেশে আমরা সুবিধা আনতে চলেছি ভবিষ্যতে।জানা গেছে, প্রথমে জাম্বিয়ার এয়ারটেল গ্রাহকদের ১.১৭ শতাংশ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর গাই রোসেন জানান, এখন বিশ্বের জনবসতির ৮৫ শতাংশ এলাকায় সেলুলায় টাওয়ার রয়েছে কিন্তু মাত্র ৩০ শতাংশ ইন্টারনেট ব্যবহারের সুবিধা পায়। এই অ্যাপের সাহায্য ব...