Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ নভেন্বর পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর। রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সভায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আগের বছরের মতো পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত সময় ধার্য করা হয়েছে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে। খ্রিস্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শনিবার কোন পরীক্ষা রাখা হয়নি।...
বিএনপি নেতা মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি নেতা মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রোববার দুপুরে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খায়রুল আমিন এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫১ দিন কারাভোগের পর ১৭ জুলাই উচ্চ আদালতের আদেশে ফেনী জেলা কারাগার থেকে মিনার চৌধুরী জামিনে মুক্তি পান। জামিন আদেশের পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের অপর একটি বেঞ্চ জামিন আদেশ বাতিল করে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। উচ্চ আদালতের আদেশ মতে রোববার ছিল তিন সপ্তাহের শেষ দিন।মিনার চৌধুরীর অনুপস্থিতিতে আইনজীবীরা জামিন আবেদন করলে তা নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০ জুলাই থেকে মাহতাব উদ্দিন মিনার ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিগত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী...
ক্রেষ্ট জালিয়াতি: অধিকতর তদন্তে বাণিজ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন

ক্রেষ্ট জালিয়াতি: অধিকতর তদন্তে বাণিজ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি আবারও তদন্ত করবে সরকার। এবারের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে। তিন সদস্যের ওই কমিটির অপর দুজন সদস্য হলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহমদ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি যুগান্তর ডটকমকে নিশ্চিত করে জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি আবারও তদন্ত করবে। এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে...
তোবার শ্রমিকদের মে জুন মাসের বেতন ৬ আগস্ট

তোবার শ্রমিকদের মে জুন মাসের বেতন ৬ আগস্ট

জাতীয়, স্লাইড
আগামী ৬ আগস্ট বুধবার তোবা শ্রমিকদের দুমাসের বেতন ও ওভারটাইম পরিশোধ করা হবে। রোববার বিকেলে বিজিএমইএ ভবনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মালিক-শ্রমিক ও সরকার এই ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয় মে ও জুন মাসের বেতন বিজিএমএই কার্যালয়ে পরিশোধ করা হবে। বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী জানান,শ্রমিকদের বকেয়া জুলাই মাসের বেতনও ১০ আগস্ট পরিশোধ করা হবে। এসময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান উপস্থিত ছিলেন। এসময় বিজিএমএইর ভারপ্রাপ্ত সভাপতি জানান, বকেয়া বোনাসও পরিশোধ করা হবে।এদিকে ত্রিপক্ষীয় বৈঠক শেষে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সব পাওনা এক সাথে পরিশোধের দাবি জানিয়েছে। সন্ধ্যায় বাড্ডায় আন্দোলনরত শ্রমিকরা এ ঘোষণা দেন।বকেয়া বেতন-ভাতা আদায় এবং এমডি দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে রোববার সপ্তম দিনের মতো...
চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে নিহত ১৫০

চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে নিহত ১৫০

আন্তর্জাতিক, স্লাইড
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মাটি চাপা পড়ে ১৫০ জন মারা গেছে। আহত হয়েছে ৭৯ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইউনান প্রদেশের ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে উনপিংয়ে ভূপৃষ্ষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হনে। স্থানীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ধসে পড়ে লোকজন আটকা পড়েছে। স্থানীয় টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, বিগত ১৪ বছরের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্প এটি। প্রসঙ্গত, ১৯৭০ সালে ইউনান প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১৫ হাজার লোক মারা যায়।...
নৌপথে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

নৌপথে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

জাতীয়, সংবাদ শিরোনাম
আপনজনের সঙ্গে ঈদ শেষে আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বৃহস্পতি ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও শনিবার ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায় নৌপথে রাজধানীতে প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনালে। অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-একদিন আগেও ঢাকায় ফিরেছেন। রবিবার অফিস-আদালত খোলা আর তাই ছুটির শেষ দিন শনিবার ভোরেই ভিড় সবচেয়ে বেশি। ঈদের ছুটি শেষে নৌপথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।নৌপথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের নিরাপত্তা দেওয়া, লঞ্চের অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকানো এবং লঞ্চের দুর্ঘটনারোধে বিআইডব্লিউটিএ এ ব্যবস্থা গ্রহণ করে।বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক জুলফা খানম বলেন, নৌপ...
আগামী সপ্তাহে ঘোষণা হচ্ছে বিএনপির নতুন কর্মসূচি

আগামী সপ্তাহে ঘোষণা হচ্ছে বিএনপির নতুন কর্মসূচি

বিশেষখবর
আগামী সপ্তাহে স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের বৈঠকের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। আপাতত সভা-সমাবেশ ও গণসংযোগেই সীমাবদ্ধ থাকার আভাস দিলেও আন্দোলনের পথে সরকারই বড় বাধা বলে মনে করেন দলটির নেতারা। পুরো রমজানজুড়ে বিভিন্ন ইফতার মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠানে ঈদের পর কঠোর আন্দোলনের কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র নেতারা। রোজা ও ঈদ পেরিয়ে এবার সে কর্মসূচি দেওয়ার পালা। বার বার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও নেতাদের অনেকে এখন বলছেন ধীরে চলো নীতির কথা। কর্মসূচির আকৃতি বা ধরন যাই হোক আগামী সপ্তাহে তা ঘোষণা করা হবে বলেও জানান তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “সভা-সমাবেশ ও গণসংযোগ হবে। সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে কর্মসূচি প্রদান করা হবে।” আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিতে চায় বিএনপি। তবে এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রিত বাহিনী...

আন্দোলনের নামে জ্বালাও পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না : যোগাযোগমন্ত্রী

জাতীয়, স্লাইড
যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, সহিংসতা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। কাজেই আন্দোলনের নামে কাউকে জ্বালাও-পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না।জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেই বিরোধী দলের আন্দোলন ঠেকাতে হবে। তিনি বলেন, জনগণ এখন সুখে আছে। তারা নতুন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে। কাজেই বিএনপির হুংকার অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে। ওবায়দুল কাদের বলেন, অতীতে আন্দোলনের নামে সুন্দর সুন্দর গাছ কাটা হয়েছে, বোমা মেরে স্কুলগামী শিশুর চোখ উপড়ে ফেলা হয়েছে, পার্কিং করা গাড়িতে আগুন দিয়ে ড্রাইভারকে পুড়িয়ে মারা হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন পূর...