অনড় শ্রমিক বিজিএমইএ
আজ তোবা গার্মেন্টের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়া ও নেয়ার প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও শ্রমিকরা। শ্রমিকদের দাবি, মে-জুন নয় তিন মাসের বেতনই তাদের দিতে হবে। আর বেতনের জন্য বিজিএমইএ’র কাছে নয়। সমস্ত বকেয়া তোবা গ্রুপে গিয়ে দিয়ে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারা দেশে ধর্মঘটসহ হরতাল-অবরোধ পালন করা হবে। অন্যদিকে জরুরি সংবাদ সম্মেলন করে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচি বলেছেন, বিজিএমইএ কোন আর্থিক প্রতিষ্ঠান নয়। কোন প্রতিষ্ঠানকে বেতন দেবার নিয়ম নেই বিজিএমইএ’র। কিন্তু মানবিক কারণে তোবা গ্রুপের শ্রমিকদের জন্য আজ ২ মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে। যদি তারা বেতন না নেন, তবে এর দায় বিজিএমইএ নেবে না।
সব পাওনা না পেলে হরতাল: আজ বুধবার তোবার কারখানায় এসে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকেরা। দাবি না মানলে হরতাল ও অবরোধের মতো কঠো...







