গার্মেন্ট শিল্পে শনিবার ধর্মঘট
তোবা গার্মেন্টের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেয়া ও নেয়া নিয়ে গতকাল দিনভর ছিল নাটকীয়তা। একদিকে রাজধানীর বাড্ডা এলাকার তোবা গার্মেন্টের ভবন হোসেন মার্কেটে শ্রমিকদের বিজিএমইএ থেকে বেতন-ভাতা আনতে গেটে তালা দিয়ে বাধা দেয়া হয়। অন্যদিকে বিজিএমইএ ভবনে বেতন দেয়ার প্রক্রিয়া চললেও মাত্র ৫০০ শ্রমিক গতকাল রাত পর্যন্ত বেতন নিয়েছেন। তোবার কারখানায় প্রায় ১৬০০ কর্মী রয়েছেন। আজ আবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত বেতন দেয়ার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। এদিকে আন্দোলনরত শ্রমিকরা দাবি আদায়ে আগামী শনিবার সারা দেশে গার্মেন্ট শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করতে যাওয়া শ্রমিক নেতা ও বিশিষ্টজনদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। তাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে কারখানার সামনে পুলিশ ভ্যান, জলকামান ও এপিসি নিয়ে প্রায় শতাধিক পুলিশ অবস্থান নেয়। প্রতিদিনের মতো অনেক শ্রমিক...







