Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

শোক দিবসে চাঁদাবাজি না কর‍ার নির্দেশ

শোক দিবসে চাঁদাবাজি না কর‍ার নির্দেশ

বিশেষখবর
শোক দিবসকে কেন্দ্র করে নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। বঙ্গমাতা শেখ ফজিরাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের শোক দিবস পালন করতে কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগ সততার রাজনীতির রোল মডেল। কেউ বলতে পারবেন না, এই দলের বা নেত্রীর নামে কোনো ব্যাংকে টাকা গচ্ছিত আছে।এসময় ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে অবমাননা না করতেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় জানিয়ে তিনি বলেন, যারা ১৫ আগস্ট শোক পালন না করে কেক কেটে উল্লাস করে তাদের সঙ্গে কোনো অর্থবহ সংলাপ হতে প...
পদ্মায় জীবিত লাশ উদ্ধার সাজানো নাটক!

পদ্মায় জীবিত লাশ উদ্ধার সাজানো নাটক!

জাতীয়, স্লাইড
পদ্মায় যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনার পাঁচ দিন পর জীবিত উদ্ধার নাটক সাজিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। তাকে মাওয়া পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে। টাকার বিনিময়ে এমন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।পাঁচ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে এমন খবর স্যাটেলাইট টিভির ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হলেও পুলিশ ও উদ্ধারকারীরা জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য পায়। ওই ব্যক্তিকে পরে মাওয়া নিয়ন্ত্রণ কক্ষে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তি নিজেকে সরোয়ার বলে দাবি করেও তার আসল নাম রাসেল (২০)। তার বাবার নাম আলাউদ্দিন সর্দার। বাড়ি মাদারীপুরের কুকরাইল এলাকায়।আজ বিকালে মাওয়া ঘাটে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ওই ব্যক্তি প্রথমে সরোয়ার নামে পরিচয় দিলেও তার আসল নাম রাসেল (২০)। টাকার বিনিময়ে তিনি এই নাটক সাজিয়েছে। ওই যুবক মাদকাসক্ত বলে ধারণা কর...
আর্জেন্টিনার উচিত আমাকে ডেকে কোচ করা

আর্জেন্টিনার উচিত আমাকে ডেকে কোচ করা

খেলাধুলা, খেলার মাঠ
দু’জনের মধ্যে অনেক মিল। খেলোয়াড়ি জীবনে দু’জনই বিশ্বকাপ জিতেছেন, ছিলেন অধিনায়ক। পরে নিজ নিজ জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে দলের বিদায়ের পর দু’জনই বরখাস্ত হয়েছিলেন। হ্যাঁ, দিয়েগো ম্যারাডোনা ও কার্লোস দুঙ্গার কথাই বলা হচ্ছে। ২০১৪ বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে লুই ফিলিপ স্কলারির বিদায়ের পর ফের দুঙ্গাকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আলেসান্দ্রো সাবেলা স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর কোচের পদ খালি আর্জেন্টিনারও। ম্যারাডোনার প্রশ্ন এখানেই, দুঙ্গা আবার ব্রাজিলের কোচ হলে তিনি কেন নন?দুঙ্গার মতো নিজেকে প্রমাণ করার দ্বিতীয় সুযোগ চান ম্যারাডোনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনেরই (এএফএ) নাকি ডেকে এনে তাকে কোচ বানানো উচিত, এমন উপদেশও দিয়েছেন! সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ওলেকে ম্যারাডোনা বলেছেন, ‘দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি। ব্রাজিল যদি দুঙ্গাক...
গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞে বিশ্ব বিবেক চুপ কেন?

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞে বিশ্ব বিবেক চুপ কেন?

বিশেষখবর, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নৃশংস এ হত্যাযজ্ঞে চুপ থাকায় পশ্চিমা সরকার ও দেশের মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করেন তিনি। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে ইসরাইলি আক্রমণে যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে- তার তীব্র ঘৃণা জানাই, নিন্দা জানাই। অবাক হয়ে যাই বিশ্ব বিবেক কিভাবে চুপ করে থাকে!বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমিন, জাতীয় মহিলা ...
যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও বিমান হামলা

যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও বিমান হামলা

আন্তর্জাতিক
ইসরাইল ও হামাসের মধ্যকার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির সময় শেষ হয় শুক্রবার। তবে স্থানীয় সময় সকাল ৮টায় ৩ দিনের এ যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু সময় পরই হামাস রকেট হামলা চালিয়েছে- এমন অভিযোগে ইসরাইলও গাজায় বিমান হামলা শুরু করেছে। হামলায় ফিলিস্তিনি এক শিশু নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। গাজা শহরের একটি মসজিদে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের হামলায় তাদের এক সদস্য ও বেসামরিক একজন আহত হয়েছে।এদিকে, স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মিসরের রাজধানী কায়রোতে ইসরাইল, হামাস ও ফিলিস্তিনের প্রতিনিধিরা যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। শুক্রবারের হামলার প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই দেশটির সেনাবাহিনীকে গাজায় ‘জোরালো’ হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও ফিলিস্তিনি বিদ্রোহীদের চালানো এ রকেট হামলাকে ‘...
যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৮, আহত ৪৫

যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৮, আহত ৪৫

জাতীয়, স্লাইড
নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪৫ জন। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেকিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিতে আগুন লেগে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মহাসড়ক থেকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।নিহতদের মধ্যে দুজন আগুনে পুড়ে এবং দুজন ঘটনাস্থলে নিহত হয়েছে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন...
মিমের হাফ ডজন

মিমের হাফ ডজন

বিনোদন
ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমানে হাফডজন ছবি আছে মিমের হাতে। এগুলো হলো তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’, ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’, রেদওয়ান রনির পরিচালনায় ‘মরীচিকা’, মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘কানামাছি’, রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’। এর মধ্যে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’র শুটিং আটকে আছে দীর্ঘদিন। তবে চলতি মাসের মধ্যেই ‘পদ্মপাতার জল’ ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন মিম। অন্যদিকে ‘গুডমর্নিং লন্ডন’ ছবির শুটিং পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর অক্টোবরের প্রথম সপ্তাহে ‘সুইট হার্ট’র কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মিম জানান, আগামী কয়েক মাস তিনি ছোটপর্দা থেকে পুরোপুরি দূরে থাকবেন। এ সময় চলচ্চিত্রের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। মিম বলেন, অচিরেই চলচ্চিত্রে আশা করছি আমার নিজের আসন পাকাপোক্ত করে নিতে পারবো। এ...
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চায় ফিলিস্তিন

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চায় ফিলিস্তিন

আন্তর্জাতিক
ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ‘সুস্পষ্ট প্রমাণ’ রয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় ইসরাইল কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে তদন্তের জন্য জোর দেন তিনি। মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরিতি কার্যকরের অল্প সময় পর হেগ সফরে যান মালিকি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ দিনে ইসরাইল যা ঘটিয়েছে, তা যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ। তিনি বলেন, সুস্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। এদিকে ইসরাইলের দাবি, গাজায় হামলার সময় বেসামরিক মানুষ হতাহতের বিষয়টি এড়ানোর সর্বোচ্চ প্রয়াস চা...