Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে

বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে

বিশেষখবর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'এবারের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে তা সংশোধনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।' আজ শনিবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরে এক আলোচনা সভায় ঈদের পর বিএনপির আন্দোলন কর্মসূচির ঘোষণার প্রতিক্রিয়ায় এরূপ মন্তব্য করেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। আগামী নির্বাচনের জন্য অপেক্ষার পরামর্শ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'আল্লাহর দুনিয়াতে অনেক ঈদ আসবে কিন্তু আপনার ঈদ কেয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না।' নাসিম বলেন, 'ভুল আমরা করি নাই, নির্বাচনে অংশ না নিয়ে বেগম জিয়া ভুল করেছেন এবং নিজের কপাল পুড়িয়েছেন। উনার দলের বারোটা বাজিয়েছে কে? ভুল সিদ্ধান্ত নিয়ে উনি নিজেই বিএনপির বারোটা বা...
শাহজালালে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

শাহজালালে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

জাতীয়
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মাকসুদুর রহমান (৩৮), রাজন শিকদার (৪০), সুমন শিকদার (৪০), এসএম রফিকুল (৩৫) এবং বাদল খান (৪৪)।ঘটনা নিশ্চিত করে এপিবিএন এএসপি আল আমিন জানিয়েছেন, শনিবার রাত ১২.৫০ মিনিটে বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় মুদ্রাসহ তাদেরকে আটক করা হয়। তারা মালেয়শিয়াগামী এমএইচ১৯৭ এর যাত্রী ছিলেন।...
কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজা থেকে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১১৫ ভরি ১৫ আনা স্বর্ণসহ সেতু কর (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে দাউদকান্দি থানার পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, হানিফ পরিবহনের ওই বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। আটক ব্যক্তি সেতু কর কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দীলিপ কর। এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে জুতার ভিতরে সুইজারল্যান্ডের ৭টি ও দুবাইয়ের ৩টিসহ মোট ১০টি স্বর্ণের বারসহ সেতু করকে আটক করা হয়েছে। তিনি জানান, ওই ১০টি স্বর্ণের বার স্বর্ণকার দিয়ে মেপে ১১৫ ভরি ১৫ আনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের ...
লারাকে টপকে সাঙ্গার ১০ ডাবল সেঞ্চুরি

লারাকে টপকে সাঙ্গার ১০ ডাবল সেঞ্চুরি

খেলাধুলা, খেলার মাঠ
গলে পাকিস্তানের বোলিং গলে পড়লো কুমার সাঙ্গাকারার আগুনে ব্যাটিংয়ে। চতুর্থ দিন পুরোপুরি নিজের করে নিয়ে সাঙ্গা একটা কীর্তি গড়লেন। শনিবার নিজের দশম ডাবল সেঞ্চুরি করে তিনি টপকে গেলেন ব্রায়ান লারাকে। তার সামনে এখন শুধু ডন ব্যাডম্যান (১২টি দ্বিশতক)। ১৯৯ রানে পিছিয়ে দিনটা শুরু করেছিল স্বাগতিকরা। সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি (২২১) এবং শতকবঞ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে চতুর্থ উইকেটে ১৮১ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। তারই জেরে ৭৮ রানের লিড। ৫৩৩/৯-এ ম্যাথিউস নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর পাকিস্তান দুসরা দফা ব্যাট করতে নেমে ছয় ওভারে চার রান তুলতেই খুররম মনজুরের উইকেট হারায়। চা-বিরতির আগে লংকা দলপতি ম্যাথিউস পঞ্চমবার নড়বড়ে নব্বইয়ের শিকার হন। শেষ তিনবারই পাকিস্তানের বিপক্ষে এবং ৯১ রানে। কিন্তু দিনটা ছিল সাঙ্গাকারার। এদিন ১৫০ টপকানোর সঙ্গে সঙ্গে ব্র্যাডম্যানকে স্পর্শ করেন। ব্র্যাডম্য...
যশোর স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলি করে হত্যা

যশোর স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলি করে হত্যা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্বজন
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মান্নানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে মান্নানের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটে। আবদুল মান্নান বেজপাড়া শহীদ মাহফুজ সড়কের আবদুল মজিদের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী বলে জানা গেছে। মান্নানের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক লীগ ও বেজপাড়া এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় নিজস্ব ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন আবদুল মান্নান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। গুলি তার গলায় বিদ্ধ হলে তিনি লুটিয়ে পড়েন। দুই অস্ত্রধারী সন্ত্রাসী তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। তবে তারা মোটর...
ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার

ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার

আন্তর্জাতিক, বিশেষখবর
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকের উত্তরাঞ্চলে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলা অব্যাহত থাকবে। মার্কিন কূটনৈতিক ও সামরিক উপদেষ্টা এবং ইরাকে সংখ্যালঘু খ্রিস্টান, ইয়াজিদি সম্প্রদায় ছাড়াও নিরপরাধ মানুষদের আইএসের হাত থেকে রক্ষার প্রয়োজনে এ হামলা চালানো হচ্ছে। দ্বিতীয় দফা বিমান হামলা চালানোর পর শনিবার সাপ্তাহিক ভাষণে ওবামা এ অঙ্গীকার করেন। বৃহস্পতিবার তিনি হামলার অনুমোদন দেন। তবে আইএস মার্কিন হামলাকে গ্রাহ্য করছে না। এক যোদ্ধা বলেন, মার্কিন হামলা কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, প্রথম দফা হামলার পর আইএস যোদ্ধাদের অবস্থান, গাড়িবহরের ওপর চারটি ফাইটার জেট এবং একটি মানববিহীন ড্রোন দিয়ে আরও দু’বার হামলা চালানো হয়েছে। দ্বিতীয় দফার হামলায় আইএসের একটি মর্টার কেন্দ্র ধ্বংসের পাশাপাশি তাদের একটি দলকেও হত্যা করা হয়েছে। এরই এক ঘণ্টা ...
লঞ্চ উদ্ধারের আশা নেই!

লঞ্চ উদ্ধারের আশা নেই!

জাতীয়, সংবাদ শিরোনাম
মেঘনার বুকে ১৯৯৫ সালে যাত্রীসহ ডুবে যায় দিনার নামে একটি লঞ্চ। এর সাত বছরের মাথায় ২০০২ সালে এই মেঘনায় ডুবে যায় যাত্রীবোঝাই লঞ্চ এমভি নাসরিন খান-১। এতে তিন শতাধিক যাত্রী মারা যায়। কয়েক দিন ধরে টানা অনুসন্ধান চালানোর পরও লঞ্চটির কোনো হদিস মেলেনি। পরে লঞ্চ দুটি পরিত্যক্ত ঘোষণা করে উদ্ধার তৎপরতায় ক্ষান্ত দেয় কর্তৃপক্ষ। ২০০৫ সালে আরিচায় যমুনা নদীতে যাত্রী নিয়ে ডুবে যায় এমএল রায়পুরা। মারা যায় শতাধিক যাত্রী। এ লঞ্চেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষে পরিত্যক্ত ঘোষণা করে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গত সোমবার ডুবে যাওয়া এমএল পিনাক-৬ লঞ্চটিরও গতকাল শুক্রবার পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যে পেরিয়ে গেছে পাঁচ দিন। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে দিনরাত অনুসন্ধান চলছে। কিন্তু লঞ্চের কোনো পাত্তা নেই। সময় যত গড়াচ্ছে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে আশা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থা...
পিকে’ নিয়ে মুখ খুললেন আমির

পিকে’ নিয়ে মুখ খুললেন আমির

বিনোদন, বিশেষখবর
ভালোই বিপাকে পড়েছেন আমির খান। নিজের নতুন ছবি 'পিকে'র প্রথম পোস্টার প্রকাশের পর নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। মামলার হাত থেকেও রেহাই পাননি। নারীদের বিক্ষোভের মুখে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহ থেকে পোস্টারটি সরাতে বাধ্য হন সংশ্লিষ্টরা। সবই মুখ বুজে সহ্য করছিলেন তিনি। আর পারলেন না। অবশেষে নিজের নগ্নতা নিয়ে মুখ খুললেন আমির। সাংবাদিকদের আমির জানান, এই পোস্টার শুধুই প্রচারের জন্য তৈরি হয়নি। এটাকে প্রয়োজনীয় শিল্প হিসেবে বিশ্লেষণ করেছেন তিনি। এর মাধ্যমেই ছবিটির মূল গল্প বলা হয়েছে বলে মন্তব্য তার।রাজকুমার হিরানি পরিচালিত 'পিকে'র পোস্টারে দেখা যায়, আমির একটি রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন নগ্ন অবস্থায়। তার লজ্জা ঢাকা পুরনো দিনের রেডিও দিয়ে। পোস্টারটির ভাবনা প্রশংসিত যেমন হয়েছে, তেমনি উঠেছে সমালোচনার ঝড়ও।আমিরের বক্তব্য, ছবিটি মুক্তি পেলে পোস্টারে তার নগ্ন উপস্থিতির কারণ সবাই বুঝতে পারবে। তিনি ...